বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক মহামতি কমরেড ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২২ এপ্রিল সন্ধায় মালগুদামস্থ পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। আলোচনা করেন প্রবীণ কমিউনিস্ট, শিক্ষাবিদ তপন সাহা চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, কৃষিবিদ রঞ্জিত সরকার, জেলা কমিটির সদস্য ও সাংস্কৃতিক শাখার সভাপতি প্রদীপ চন্দ্র কর, জেলা কমিটির সদস্য ও ক্ষেতমজুর নেতা সুশান্ত দেবনাথ খোকন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। সঞ্চালনা করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ জুন। বিজ্ঞপ্তি