‘আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল কর’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গাজীপুরের কাপাসিয়া বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাপাসিয়া উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় গত ১৩ এপ্রিল বিকাল ৫টার দিকে। কেন্দ্র ঘোষিত ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি মাহাতাবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, কাপাসিয়া কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, জেলা যুব ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান, উপজেলা কমিটির সম্পাদক সিদ্দিকুর রহমান ফকির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারি তাড়াহুড়া করে আমেরিকার সাথে তো এই বাণিজ্য চুক্তি শুধু গণবিরোধী নয় এটি দেশকে আমেরিকার গোলাম বানানোর এক ভয়াবহ চক্রান্ত। ইউনূস সরকার নির্বাচনের ঠিক তিন দিন আগে এখতিয়ার বহির্ভূতভাবে এই চুক্তি দেশের শিল্প কৃষির অর্থনীতি শুধু নয় দেশের নিরাপত্তা স্বাধীনতার সার্বভৌমত্ব থেকেও মুখে ফেলে ফেলে দিয়ে গেছে। বাংলাদেশের মানুষ আর কোন দেশের দাসত্ব মেনে নিতে পারেনা। মানববন্ধন থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়, যাতে সরকার দেশের মানুষের ভাগ্য এবং মর্যাদাকে অটুট অক্ষুণ্ন রাখে। বিজ্ঞপ্তি
সংগঠন সংবাদ
শোক
নোটিশ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..