
সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক সাইফুস সালেহীন এবার ময়মনসিংহ-১০ আসনে কাস্তে মার্কা নিয়ে লড়ছেন।
গফরগাঁওয়ের দিঘীরপাড় গ্রামের মোছা. ফিরুজা খাতুন ও জমসেদ আলীর দম্পতির সন্তান সাইফুস সালেহীনের জন্ম ১৯৮৪ সালে। সমাজ বিজ্ঞানের স্নাতোকত্তর শেষে তিনি ময়মনসিংহ জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন।
সাইফুস সালেহীন ২০০২ সালে ছাত্র ইউনিয়নে যোগদান করেন। ছাত্র ইউনিয়ন আনন্দমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক , সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য পদে দায়িত্ব পালন।
ছাত্র আন্দোলনের কর্মী থাকাকালেই ২০০৩ সালে সিপিবির সদস্যপদ লাভ। ছাত্র আন্দোলন থেকে বিদায় নিয়ে সিপিবির জেলা কমিটির সদস্য ও পরবর্তীতে সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সাথে তিনি যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক।
ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি। উদীচী, ট্রেড ইউনিয়ন, খেলাঘর আসর, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মুক্ত বাতায়ন পাঠচক্র, ময়মনসিং সাহিত্য সংসদ প্রভৃতি সংগঠনের সাথে যুক্ত থেকে নানামুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন।
এছাড়া গফরগাঁও সাহিত্য সংসদ প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।