মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসনে কাস্তে মার্কার প্রার্থী হয়েছেন কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহা. মিজানুর রহমান।
৩৮ বছর বয়সী মিজানুর রহমান পেশায় আইনজীবী।
রাজনৈতিক পরিবারের সদস্য মিজানুরের দাদা কমরেড শামসুল হক মল্লিক ছিলেন প্রথিতযশা বাম রাজনৈতিক নির্মল সেনের ছাত্র। শামসুল হক ঘাতক দালাল নির্মূল কমিটির মেহেরপুর জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং ২০১৮ সালে মৃত্যুকাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
মজানুর ২০০৭ সালে ২০ বছর বয়সে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য হন।
সেসময় তিনি বাংলাদেশ যুব ইউনিয়ন পরে ২০১৩ সাল থেকে গণসংগঠন উদীচী, ২০২১ সাল থেকে গণতান্ত্রিক আইনজীবী সমিতিতে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালে তিনি কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মিজানুর জেলার সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে মিছিল-মিটিং করেছেন। তেমনি আইনজীবী পেশায় যুক্ত হবার পর থেকেই গরিব কমরেডসহ দুস্থদেরকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে আইনী সহায়তা প্রদান করে যাচ্ছেন।