কাস্তে নিয়ে লড়ছেন যারা

ভৈরব-কুলিয়ারচরে হাবিল বাঙালি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

শ্রমিকের বকেয়া মজুরি আদায়, মাস্টার রোলে স্বাক্ষর জালিয়াতি প্রতিরোধ, রাস্তা সংস্কার আন্দোলন, পল্লীবিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও ঘেরাও কর্মসূচির মতো জনবান্ধব নানান স্থানীয় আন্দোলন ও সেসবের সফলতা ভৈরব-কুলিয়ারচরে ডা. এম হাবিলকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তোলে। ছাত্র ইউনিয়ন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতিতে যুক্ত হওয়া এই চিকিৎসক গণআন্দোলনের অর্থে প্রায় ২ কিলোমিটার পরিত্যক্ত রাস্তা চলাচলের উপযোগী করা, মসজিদ ও খালপাড়ের রাস্তা নির্মাণ-মেরামত, স্বেচ্ছাশ্রমে উন্নয়ন কাজের পাশাপাশি কিশোরগঞ্জে জাতীয় সম্পদ রক্ষাসহ অসংখ্য আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিতে স্নাতক এই প্রগতিশীল চিকিৎসক স্বল্পমূল্যে/বিনামূল্যে চিকিৎসা, ‘একটি চেম্বার একটি পাঠাগার’, দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সাপ্তাহিক ফ্রি স্টাডি গ্রুপ পরিচালনা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছেন। হাবিল বাঙালি নামে ব্যাপক পরিচিত এ সমাজসেবক ও রাজনীতিক এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচরে) আসনে সিপিবির প্রার্থী হয়ে লড়ছেন, তার মার্কা কাস্তে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..