
মো. আশরাফুল আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসন থেকে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এরশাদবিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শ্রমজীবী মানুষের এই নেতা ১৯৬৭ সালের ৩১ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর আমজানিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের প্রথম সদস্যপদ লাভ করেন। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৮৬ সালে সিপিবির তৎকালীন ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক, আখতার হোসেন রাজার নেতৃত্বে গ্রুপ সদস্যে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে বোদার সাকোয়া ইউনিয়ন শাখা সিপিবির প্রথম সদস্যপদ পান।
১৯৯৩ সালে বোদা উপজেলা সিপিবির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একাধারে ১২ বছর এ পদে দায়িত্ব পালন করে পরবর্তীতে জেলা কমিটিতে দায়িত্ব পান।
আশরাফুল আলম ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে লড়েন দ্বিতীয়বার। এবারের নির্বাচনেও তিনি বাম গণতান্ত্রিক জোট ও সিপিবির কান্তে মার্কার প্রার্থী হয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
পেশায় শিক্ষক আশরাফুল আলম বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি বোদা উপজেলা কমিটির সাধারণ সাম্পাদক এবং ক্ষেতমুজুর সমিতি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।