উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
একতা বিদেশ ডেস্ক :
ভারতের মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও এ ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পাইলট, ফার্স্ট অফিসার, অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং তাঁর এক সহকারী।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
চার্টার্ড উড়োজাহাজটি মহারাষ্ট্রের মুম্বাই থেকে বরামতির উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে উড়োজাহাজটি বরামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলছে, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অজিত পাওয়ার দলের পক্ষে জনসভায় অংশ নিতে বরামতি যাচ্ছিলেন। তাঁর সেখানে চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।
ভারতের বেসামরিক বিমান পরিবহন পরিচালক সংস্থার (ডিজিসিএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির কোনো আরোহী বেঁচে নেই।
আন্তর্জাতিক
ইরান নিয়ে যে কারণে ট্রাম্পের হিসাব মিলছে না
চীনের জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
কিউবার সীমান্তরক্ষীদের গুলিতে যুক্তরাষ্ট্রের ৪ অনুপ্রবেশকারী নিহত
আবার উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন কিম জং-উন
গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের মধ্যে ডেনমার্কে নির্বাচনের ঘোষণা
বিশ্বজুড়ে রেকর্ড ১২৯ সংবাদকর্মী নিহত দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল
৭ দিনের দুনিয়া
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন