গোল্ড ফিশ
একতা প্রতিবেদক :
মানুষের মন নাকি ‘গোল্ড ফিশের’ মত! এক জিনিস খুব বেশি সময় মনে রাখতে পারে না। এটা মানুষের দোষ না। কারণ, আজকাল বিবিধ মাধ্যমে এত বিষয় সামনে চলে আসে, তা এড়ানো খুব মুশকিল। ভয়ও কম নয়, এড়িয়ে যে যাব, দুনিয়া থেকে পিছিয়ে পড়ব না তো! ফলে এক জিনিস ভুলিয়া নয়; বরং তুলিয়া রাখিয়াই মানুষকে অন্য বিষয়ে নজর দিতে হয়।
বেশ কিছুকাল হয়েছে যে, ডাকসু নির্বাচন হয়েছে। কিন্তু কতজন সেই ডাকসুর নেতাদের মনে রেখেছেন? রাখিবার তো উপায় নেই। কারণ, নেতাদের একজন এসে বলেছেন, বাংলাদেশের ইতিহাস শুরুই হয়েছে ১৯৭৫ সালের পরে। তার এই কথা নিয়ে বেশ আলোচনা হল। পত্রিকায় তার নাম আসলো। তিনি ডাকসুর বড় নেতা না হইলেও সকলে তাহার নাম জানল। তিনি আপন মহিমায় ছড়িয়ে পড়েলেন।
কিন্তু ভাল কাজ করিলে বা ভাল কথা বলিলে তিনি নিশ্চয়ই এত তাড়াতাড়ি মানুষের মনযোগ আকর্ষণ করতে পারতেন না। তাই ডাকসুর অনেক বড় বড় নেতাকে পেছনে ফেলে তার জয়রথ এগিয়ে গেল।
তাহলে ‘সর্বমিত্র’ চাকমা কেন পেছনে পড়ে থাকবে? সকল খারাপ কাজ ও খারাপ কথা নিজের জন্য খারাপ না। সকলের মিত্র তাই, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে খেলতে আসার শিশুদের উপর চড়াও হলেন। রাতারাতি তিনি বিখ্যাত খেতাবও পাইলেন।
যদিও এর আগেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গরিব ভ্রাম্যমাণ দোকানিদের বের করে দেওয়ার ক্ষেত্রে লাঠি হাতে বিরাট ভূমিকা রেখে জাত চিনিয়েছিলেন। সেই থেকেই খ্যাতি তার পেছনে ছুটতে ছিল।
এবার ‘শিশুকাণ্ডে’ ডাকসু থেকে পদত্যাগের নাটক করে সেই খ্যাতিকে আরো কিছুটা উঁচুতে নিয়ে গেলেন। বলা যায়, তিনিই এখন খ্যাতির পিঠে চড়ে বসেছেন।
প্রথম পাতা
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল কর
সমস্যা-সংকটের অচলায়তন ভাঙতে জোর কদমে পা বাড়াও-কমরেডস
সর্বনাশা চুক্তি প্রণয়নকারীদের শাস্তি দিতে হবে
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আত্মপ্রকাশ
গোলামীর চুক্তি সম্পাদনে যুক্তদের বিচার কর, চুক্তি বাতিল কর
সিপিবির কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন ৩ জন
অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে গানের মিছিল
দাসত্বের বাণিজ্য চুক্তি জনগণ মানে না
কেন্দ্রীয় কমিটির সভায় অনুমোদিত ‘নির্বাচন পর্যালোচনা’ ও ‘রিপোর্ট’ থেকে উদ্ধৃতি
নববর্ষ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন