সিপিবির উপজেলা ও জেলা সম্মেলন চলমান

মেহনতি মানুষের মুক্তির পথ সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিপিবি ঢাকা জেলা কমিটির সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক আবিদ হোসেন
একতা প্রতিবেদক: ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা-শাখা ও জেলা সম্মেলন চলমান। সম্মেলনসমূহে বক্তারা বলেন, শ্রমিক কৃষকসহ মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা। আর এ সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করা ছাড়া কোনো বিকল্প নেই। কমিউনিস্ট পার্টির কথা এদেশের খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের কাছে নিয়ে যেতে হবে। শ্রমিক-কৃষকের দল কমিউনিস্ট পার্টি। কাস্তে-হাতুড়ির পতাকা নিয়ে গ্রামগঞ্জে ছড়িতে পড়তে হবে, শহরে নগরে সংগঠন বাড়াতে হবে। জন্মলগ্ন থেকে কমিউনিস্ট পার্টি এদেশের গরিব-দুঃখী-মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শোষণ-নিপীড়ন-বঞ্চনা-বৈষম্য থেকে মুক্তির জন্য সিপিবি যে লড়াই করছে তা আমৃত্যু চলবে। বক্তারা, সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আন্দোলন জোরদার করার আহ্বান জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনের পাঠানো খবরের একাংশ- ঢাকা দক্ষিণ : সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে সাইফুল ইসলাম সমীরকে সভাপতি ও মঞ্জুর মঈনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জলি তালুকদার, জামশেদ আনোয়ার তপন, আক্তার হোসেন, হাসিনুর রহমান রুশো ও ত্রিদিব সাহা। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আবু তাহের বকুল, শংকর আচার্য্য, মনীষা মজুমদার, হযরত আলী, মানবেন্দ্র দেব, জাহিদ হোসেন খান, আব্দুল কুদ্দুস, জনি আরাফ খান, মুর্শিকুল ইসলাম শিমুল, মোহাম্মদ গোফরান, বিকাশ সাহা, আরিফুল ইসলাম নাদিম, গোলাম রাব্বী খান, ফিরোজ আলম মামুন, জাহিদ নগর, হাবিব হাসিবুর রহমান, কান্তা সরকার, হামিদুর রহমান ইকবাল। গত ২২ আগস্ট ২০২৫ পুরানা পল্টনের মণি

সিপিবি গাজীপুর জেলা কমিটির সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় সদস্য অর্থনীতিবিদ এম এম আকাশ, এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় সদস্য মানবেন্দ্র দেব
সিংহ সড়কে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল। গত ২৩ আগস্ট, শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সোশ্যাল গার্ডেন মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ৪১টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১৮৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১৯ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। ঢাকা জেলা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা জেলা সম্মেলন আজ ২৯ আগস্ট ২০২৫ নবাবগঞ্জ উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা কমিটির সভাপতি সুকান্ত শফি চৌধুরীর সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর। সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবিদ হোসেন। সম্মেলনে কাউন্সিল অধিবেশনে ১৯ সদস্যের কমিটির ১৬ জন জেলা কমিটির সদস্য নির্বাচন করা হয়। এছাড়াও পার্টির ত্রয়োদশ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন করা হয়। সিলেট : সিপিবি সিলেট জেলা সম্মেলন গত ২২ আগস্ট সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হলে অনুুষ্ঠিত হয়। উদীচী সিলেটের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং দলীয় পতাকা উত্তোলন করেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন। এর আগে সিলেট নগরীতে মিছিল অনুষ্ঠিত হয়। সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান তারিক চৌধুরী। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার লুৎফর রহমান, সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য,

সিপিবি বরিশাল জেলা কমিটির সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক আনোয়ার হোসেন রেজা
সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম খোকা, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতি, উদীচী জেলা সভাপতি প্রদীপ দেবরায়, চব্বিশের গণঅভ্যুত্থানের সাহসী ছাত্রনেতা মনীষা ওয়াহিদ। এছাড়াও অনুষ্ঠানে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সৈয়দ ফরহাদ হোসেনকে সভাপতি এবং খায়রুল হাছানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট সিপিবির সিলেট জেলা কমিটি গঠন করা হয়। পাঁচলাইশ : সিপিবি পাঁচলাইশ থানা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট বিকেল ৪ টায় থানা সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শুরুতে শোক প্রস্তাব গ্রহণ ও নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ। অর্থ রিপোর্ট পেশ করেন মোহাম্মদ মহসিন। সম্মেলনের দাবিনামা পাঠ করেন খোদেজা বেগম। নগরীর বিআরটিসি মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় রিপোর্ট পেশ করেন থানা সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ। বক্তব্য রাখেন খোদেজা বেগম, মোহাম্মদ মহসিন, জামালউদ্দিন, মাহাবুবুর রহমান, গার্মেন্ট শ্রমিক নেতা নুরুল আবছার লিটন প্রমুখ। সম্মেলনে মোহাম্মদ মুছাকে সভাপতি, রাহাতউল্লাহ জাহিদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মহসিনকে সহ-সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের নতুন থানা কমিটি গঠিত। পীরগঞ্জ : সিপিবি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কমিটির পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট পীরগঞ্জ পৌর অডিটোরিয়াম চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জলি

পীরগঞ্জ, ঠাকুরগাঁও
তালুকদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম, রাণীশংকৈল উপজেলা কমিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, হরিপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান নিউটন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমির শাহজাহান আলম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মর্তুজা আলম। পরে কাউন্সিল অধিবেশনে প্রভাত সমির শাহজাহান আলমকে পুনরায় সভাপতি ও মর্তুজা আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নীলফামারী : গত ২৩ শে আগস্ট সিপিবি নীলফামারী সদর উপজেলা কমিটির সম্মেলন শহরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক তারিণী মোহন অধিকারী, জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম। সম্মেলনে উদাস চন্দ্র রায়কে সভাপতি ও তৈলক্ষ চন্দ্রকে সহ-সভাপতি এবং অস্বীনী কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ কাসেমকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সিপিবি নীলফামারী সদর উপজেলা কমিটি গঠন করা হয়। পটিয়া : সিপিবি পটিয়া উপজেলা সম্মেলন গত ২৯ আগস্ট সকালে পটিয়া উপজেলা সদরের পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও নারী নেত্রী মদিনা বেগমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী। এসময় বক্তব্য রাখেন স্বপন দত্ত, আহমদ নুর, স্বপন দাশ, অলক দাশ, সনৎ বড়ুয়া প্রমুখ। সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে শহিদুল ইসলামকে সভাপতি, মদিনা বেগমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা কমিটি গঠন করা হয়। মনিরামপুর : সিপিবি মনিরামপুর শাখা সম্মেলন গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। শাখা সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে জেলা প্রতিনিধি ছিলেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি আবুল হোসেন। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন মহিবুল্লাহ।

মণিরামপুর, যশোর
বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মাহবুবুর রহমান মজনু, জেলা কমিটির সদস্য সুশীল দাস, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হাসান, অভিমনু মন্ডল, মনোরঞ্জন বিশ্বাস প্রমুখ। সম্মেলনে মনোরঞ্জন বিশ্বাসকে মনিরামপুর শাখার সম্পাদক ও অভিমনু মন্ডলকে মহিষহাটির সম্পাদক নির্বাচিত করা হয়। সীতাকু- : গত ২৯ জুলাই সীতাকু- উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সিপিবির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। সিপিবি নেতা জহিরউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, প্রবীণ শ্রমিক নেতা মো. মছিউদদৌলা, নুরুল মোস্তফা মেম্বার, ইমরান চৌধুরী, মাহবুব উল আলম, মো. আবু তাহের, মৃদুল দে, শহীদুল ইসলাম রিপন, সিরাজউদদৌলা। সম্মেলনে জহিরউদ্দিন মাহমুদকে সভাপতি, মাহবুবুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাহবুবুল আলমকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। মেহেরপুর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা কমিটির সপ্তম জেলা সম্মেলন গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জালাল উদ্দীন। অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর এবং কেন্দ্রীয় কমিটির সংগঠক ইদ্রিস আলী। জেলার সকল কমরেডদের উপস্থিতিতে সম্মেলনে পার্টির আগামী কংগ্রেস এর জন্য ৩ জন প্রতিনিধি নির্বাচন করা হয়। মোশারফ হোসেনকে (মুসা করিম) সভাপতি, শহিদুল ইসলাম কাননকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মিজানুর রহমানকে সহ-সাধারণ সম্পাদক করে সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন- সিদ্দিকুর রহমান, মহামুদুল হক, রফিক উদ্দীন, মুখলেছুর রহমান, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন ও মহাদেব সাহা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..