ইট-পাটকেল খেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : নির্বাচনী প্রচারের সময় জনরোষের মুখে পিছু হটেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে নিরাপত্তারক্ষীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। বুয়েনস এইরেসে এ ঘটনা ঘটে। একটি ট্রাকে করে স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন হাভিয়ের মিলেই। এ সময় তাঁর বোন ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কারিনা মিলেই সঙ্গে ছিলেন। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একদল লোক প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। একপর্যায়ে পাথর ছুড়ে মারলে সেটি পিকআপের সামনে পড়ে। তবে অন্য বস্তুগুলো তাঁর মাথার ওপর দিয়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে ট্রাক চালক দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। অনেকে ‘মিলেই, গদি ছাড়’ স্লোগান দেন। এ সময় বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি করতে দেখা যায়। সম্প্রতি মিলেইয়ের গাড়িবহর বুয়েনস এইরেস প্রদেশের লোমাস দে জামোরার সড়ক দিয়ে যাচ্ছিল। এলাকাটি বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদোরনি এক্সে (সাবেক টুইটার) বলেছেন, বিরোধী দলের সদস্যরা প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ওই ঘটনার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই একটি ছবি পোস্ট করেন। ছবিতে বোনসহ তাঁকে উচ্ছ্বসিত দেখা যায়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..