শোক সংবাদ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
কমরেড রাজেন্দ্র নাথ রায় সিপিবি নেতা কমরেড রাজেন্দ্র নাথ রায় (৬৫) নীলফামারী সদর হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন সিপিবির সদস্য ছিলেন। ডোমার উপজেলার বামনিয়া শাখার নেতা ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নীলফামারী জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক তারিণী মোহন অধিকারী, সহকারী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি মাহফুজা খানমের মৃত্যুতে কেন্দ্রীয় খেলাঘর আসরের গভীর শোক সাবেক ডাকসু ভিপি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সাবেক খেলাঘর চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম গত ১২ আগস্ট সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছেন। কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. কাজী মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর এক বিবৃতিতে, মাহফুজা খানমের প্রয়াণে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..