সারাদেশে সিপিবির শাখা-উপজেলা সম্মেলন

মেহনতি মানুষের ভাগ্য বদলে কাজ করছে কমিউনিস্ট পার্টি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিপিবি পল্টন থানার সম্মেলনের উদ্বোধনী সমাবেশ শেষে মিছিল [ ছবি:  রতন কুমার দাস ]
একতা প্রতিবেদক : ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা-শাখা ও জেলা সম্মেলন চলমান। সম্মেলনসমূহে বক্তারা বলেন, কমিউনিস্ট পার্টির কথা এদেশের খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের কাছে নিয়ে যেতে হবে। শ্রমিক-কৃষকের দল কমিউনিস্ট পার্টি। কাস্তে-হাতুড়ির পতাকা নিয়ে গ্রামগঞ্জে ছড়িতে পড়তে হবে, শহরে নগরে সংগঠন বাড়াতে হবে। জন্মলগ্ন থেকে কমিউনিস্ট পার্টি এদেশের গরিব-দুঃখী-মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শোষণ-নিপীড়ন-বঞ্চনা-বৈষম্য থেকে মুক্তির জন্য সিপিবি যে লড়াই করছে তা আমৃত্যু চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনের পাঠানো খবরের একাংশ- পুরানা পল্টন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কোন সংস্কার আলোচনা, সনদ, ঘোষণাপত্র বাস্তবায়ন দূরে থাক, গ্রহণযোগ্য হবে না। তিনি সম্প্রতি গণঅভূত্থানের ঘোষণাপত্র বিষয়ে বলেন ইতিহাস বিকৃতি, এক চোখা বক্তব্যের মধ্য দিয়ে পঠিত গণঅভূত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে। এটি প্রণয়নে আমাদের সাথে কোন কথা বলা হয়নি। এর দায় আমরা নেব না। গত ৮ আগস্ট বিকাল ৪ টা ৩০ মিনিটে পল্টন মোড়ে সিপিবির পল্টন থানার সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে রুহিন হোসেন প্রিন্স প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পল্টন থানার সভাপতি কার্ত্তিক চক্রবর্তীর সভাপতিত্বে ও মঞ্জুর মঈনের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সদস্য শংকর আচার্য্য, ত্রিদিব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল ও পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিক। রুহিন হোসেন প্রিন্স বিভিন্ন স্থানে সন্ত্রাস, হত্যা, দখলদারিত্ব, চাঁদাবাজিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করতে হবে। তিনি বলেন, তেঁতুল গাছের কাছে মিস্টি আম চেয়ে লাভ নেই। বড় লোকের স্বার্থ রক্ষাকারী দলের পতিবর্তে মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী দলকে ক্ষমতায় বসানো ছাড়া মুক্তি নেই। পল্টন : ঢাকা মহানগর দক্ষিণের পল্টন শাখার সম্মেলন ২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রফিজুল ইসলাম রফিককে সম্পাদক ও রবিউল ইসলাম রবিকে সহ-সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনোত্তর পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল। উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন খান। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, পল্টন থানার সভাপতি কার্তিক চক্রবর্তী, পল্টন শাখার সদস্য রবিউল ইসলাম রবি প্রমুখ। তেজগাঁও : সিপিবি তেজগাঁও থানার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট বিকাল ৪টায় তেজগাঁও এলাকার নাবিস্ক মোড়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক লুনা নূর। সভাপতিত্ব করেন তেজগাঁও থানা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান। বক্তব্য দেন, তেজগাঁও থানা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন জুয়েল, ২৪ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক সৈয়দ শহীদুল ইসলাম, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক অন্তু চন্দ্র নাথ, শামীম আহমেদ। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুলাহ আল ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সংগঠক সাদেকুর রহমান শামীম। উদ্বোধন শেষে কাউন্সিল অধিবেশনে সবার সম্মতিতে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে দেলোয়ার হোসেন খানকে সভাপতি এবং সৈয়দ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। তাড়াশ : সিপিবি সিরাজগঞ্জ জেলা তাড়াশ পৌরসভার শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় ২৭ জুলাই সকাল ১১ টায়। বেলকুচি উপজেলার রাজাপুর শাখা ও চন্দন গাতি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় ২ আগস্ট সকাল ১১ টা ও বিকাল ৩ টায়। শাখা সম্মেলনগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদকমণ্ডলির সদস্য শেখ সুলতান আহমদ। ভবানীপুর : বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অখিল চন্দ্র মাড্ডির সভাপতিত্বে গত ২৫ জুলাই বিরেন মাড্ডির বাসভবনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ। সভায় সর্বসম্মতিক্রমে অখিল চন্দ্র মাড্ডিরকে সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলামকে সহসাধারণ সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পটিয়া : সিপিবি কেলিশহর শাখা সম্মেলন গত ২৫ জুলাই সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা বিমল মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক মনজু, সম্পাদকমণ্ডলীর সদস্য সুকোমল চন্দ্র দে। সম্মেলনে মিলন দে পুনরায় শাখা সম্পাদক নির্বাচিত হয়। সিপিবি কেচিয়া পাড়া শাখা সম্মেলন গত ২৫ জুলাই বিকাল ৪ টায় স্বপন দাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক মনজু, সহ-সম্পাদক মদিনা বেগম। সভায় স্বপন দাশ চৌধুরীকে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়। সিপিবি রতনপুর-মৈতলা শাখার সম্মেলন ২৫ জুলাই সন্ধা ৭ টায় বীর মুক্তিযোদ্ধা মিলন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক মনজু, সহ-সম্পাদক মদিনা বেগম। সভায় সুবীর দাশকে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়। সিপিবি মুকুট নাইট শাখার সম্মেলন গত ৩১ জুলাই সন্ধা ৭ টায় সনত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক কানাই দাশ, উপজেলা সভাপতি শহিদুল ইসলাম। সম্মেলনে বাবলা বড়ুয়াকে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়। সাহাপুর : সিপিবি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর শাখার সম্মেলন গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাহাপুর শাখার সম্পাদক জামাত আলী মণ্ডলের সভাপতিত্বে জেলা প্রতিনিধি হিসেবে আলোচনা করেন পাবনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব, উপজেলা প্রতিনিধি হিসেবে আলোচনা করেন জীবন কুমার দাস, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. অলোক মজুমদার, গোলজার হোসেন প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মণ্ডলকে শাখা সম্পাদক নির্বাচিত করা হয়। লতিফপুর : সিপিবি চট্টগ্রামের লতিফপুর শাখার সম্মেলন কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। সম্মেলনে মো. জামাল উদ্দীনকে সাধারণ সম্পাদক এবং আবু তাহের কে সহ-সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে পার্টির ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে ২৯ আগস্ট উপজেলা ও ১২ সেপ্টেম্বর জেলা সম্মেলন সফল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাইকগাছা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনার পাইকগাছা উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন গত ১৯ জুলাই দেলুটী নারী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি প্রশান্ত মণ্ডলের সভাপতিত্বে ও শিশির সরকারের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, খুলনা জেলা সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, পাইকগাছা উপজেলা কমিটির নেতা অধ্যাপক পলাশ দাস, অনুকুল মজুমদার, তুষার চক্রবর্তী, নৃপেন মজুমদার, বাবুলাল মণ্ডল, বিরিঞ্চি মণ্ডল, রতন শীল, কার্তিক চন্দ্র ঘোষ, নরোত্তম মণ্ডল, প্রভাষ চন্দ্র ঘোষ, প্রবীর মণ্ডল, শীবপদ রায়, পুষ্পেন মণ্ডল প্রমুখ। কাউন্সিল অধিবেশনে প্রশান্ত মণ্ডলকে সভাপতি, শিশির সরকারকে সাধারণ সম্পাদক ও আব্দুর রাজ্জাককে সহকারী সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, এস এম আফজাল হোসেন, অধ্যাপক পলাশ দাস, কুমার প্রিন্স প্রশান্ত, তুষার চক্রবর্তী, অজিত বর্মন, প্রবীর মণ্ডল প্রমুখ। সম্মেলনে জেলা সম্মেলনের জন্য ১৭ জন প্রতিনিধি নির্বাচন করা হয়। শাহবন্দেগী : বগুড়ার শেরপুর উপজেলাধীন শাহবন্দেগী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন আব্দুর রশিদের সভাপতিত্বে গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, উপজেলা সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সদস্য বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক এবং কেশব চন্দ্রকে সহ-সাধারণ সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও, বগুড়ার শেরপুর উপজেলাধীন ভবানীপুর ইউনিয়নের উত্তর শাখার সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই কমল সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ। সভায় সর্বসম্মতিক্রমে কমল সিংকে সাধারণ সম্পাদক এবং প্রাণ সিংকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কুসুম্বী : বগুড়ার শেরপুর উপজেলাধীন কুসুম্বী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ওছমান গনির সভাপতিত্বে গত ৬ আগস্ট বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সহ সাধারণ সম্পাদক কবি আব্দুস সামাদ প্রমুখ। সম্মেলনে ওছমান গনিকে সাধারণ সম্পাদক এবং শাজাহান আলী সাজাকে সহ-সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। রাউজান : গত ৮ আগস্ট সকাল ১০ টার দিকে সিপিবি রাউজান উপজেলার গহিরা ও সদর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশনে শোক প্রস্তাব ও শাখার রিপোর্ট পাঠ করেন গহিরা শাখা সম্পাদক সুপম বড়ুয়া। দ্বিতীয় অধিবেশনে শোক প্রস্তাব ও শাখার রিপোর্ট পাঠ করেন সদর শাখা সম্পাদক মানিক বড়ুয়া। উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা, সিপিবি রাউজান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বড়ুয়া। সভাপতিত্ব করেন মানিক বড়ুয়া। রিপোর্টের উপর আলোচনা করেন বিটন চক্রবর্তী, রিপন দেব, লেলিন বড়ুয়া ও সমর বড়ুয়া। কাউন্সিল অধিবেশনে সুপম বড়ুয়া গহিরা শাখার সম্পাদক নির্বাচিত করা হয়। এবং বিটন চক্রবর্তীকে সদর শাখার সম্পাদক নির্বাচিত করা হয়। পাথরঘাটা : সিপিবি চট্টগ্রাম জেলার, কোতোয়ালী থানাস্থ পাথরঘাটা শাখার সম্মেলন গত ৮ আগস্ট বিকাল ৫ টায় হাজারীগলিস্থ পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সদস্য এবং শাখা সদস্য প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, দেবাশীষ সেন, শরণ বড়ুয়া, রুপন কান্তি ধর, রাশিদুল সামির, জুয়েল বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, রিপন বড়ুয়া। সম্মেলনে শরণ বড়ুয়াকে সম্পাদক এবং রুপন কান্তি ধরকে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়। গাইবান্ধা সদর : সিপিবি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট বিকেল ৪ টায় প্রয়াত সুধাংশু ঘোষের বাড়ীতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশাল, দক্ষিণ গিদারী শাখার সদস্য ফয়জার রহমান, ফুল মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন দক্ষিণ গিদারী শাখার সম্পাদক শফিকুল ইসলাম। পরে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। উদীচী, দারিয়াপুর শাখার ও স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। দারিয়াপুর : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সিপিবির ত্রয়োদশ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগস্ট বিকেল ৫ টায় সম্মেলনের উদ্বোধন করেন অত্র অঞ্চলের প্রবীণ কমিউনিস্ট ছাবেদ আলী। অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তপন কুমার বর্মন, অঞ্চল কমিটির নেতা শহিদুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। পরে একটি লাল পতাকা মিছিল দারিয়াপুর বন্দর প্রদক্ষিণ করে অঞ্চল পার্টি কার্যালয়ে এসে সাংগঠনিক অধিবেশনে মিলিত হয়। সাংগঠনিক অধিবেশনে শোকপ্রস্তাব, রিপোর্ট, পার্টির ত্রয়োদশ কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাব (খসড়া) ও দলিল (খসড়া) এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে জাহাঙ্গীর আলম মাস্টারকে সভাপতি, আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলামকে সহকারী সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট দারিয়াপুর অঞ্চল কমিটি নির্বাচিত করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..