রেশন ও পেনশন চালুর দাবি ক্ষেতমজুর সমিতির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সারাবছর কাজ, ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে রাজধানীতে ক্ষেতমজুর সমিতির মিছিল
একতা প্রতিবেদক : ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য রেশন, পেনশন, সারা বছর কাজ ও ন্যায্য মজুরি, চালসহ দ্রব্যমূল্য কমানোসহ ক্ষেতমজুরদের মানুষের মতো বেঁচে থাকার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চব্বিশের গণঅভ্যুতত্থানের এক বছর পূর্ণ হচ্ছে। এই গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা ছিল বৈষমহীন সমাজ নির্মাণ। যেভানে ধনী-গরিবের বৈষম্যসহ সমাজের কোন স্তরেই বৈষম্য থাকবে না। মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। কিন্তু আজ দেখা যাচ্ছে গত এক বছরে সবচেয়ে কষ্টে আছে ক্ষেতমজুরসহ দিনমজুর শ্রেণীর মানুষ। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, গত এক বছরে ২৭ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। সমাবেশে ষাটোর্ধ্ব মজুরদের বিনা জমায় মাসিক ১০ হাজার টাকা পেনশনের দাবি করা হয়। নেতৃবৃন্দ বলেন, গ্রামের দরিদ্র মানুষ আজ এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিক্সা কিনে বা চায়ের দোকান দিয়ে টিকে থাকার চেষ্টা করে। কিন্তু সেখানে তারা লাভবান হতে পারে না। কারণ বেকারের পরিমাণ এত বেশি যে সারাদিন অটো চালিয়েও তাদের যথেষ্ট আয় হয় না। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খাসজমির মালিক হওয়ার কথা ভূমিহীনদের। কিন্তু সেগুলো এলাকার টাউট বাটপাররা দখল করে রেখেছে। এছাড়া হাওর, বাঁওড়, বিল ও খাস জলাশয় ইজারার নামে সাধারণ মৎস্যজীবীদের তাদের আদি পেশা থেকে বঞ্চিত করা হয়েছে। সভায় হাওর, বাঁওড়ের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে বরাদ্দের দাবি জানান। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য সুফিয়া খাতুন। সমাবেশে নেতৃবৃন্দ, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িক অপশক্তির হাতে নিহত সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. প্রদীপ ভেীমিক হত্যার দ্রুত বিচার দাবি করেন। সমাবেশ থেকে ক্ষেতমজুরদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি করা হয়। এছাড়া দিনব্যাপী ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই সকালে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। সভায় কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণব সরকার। আন্দোলনগত রিপোর্ট উত্থাপন করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সহ সাধারণ সম্পাদক কল্লোল বণিক। রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সহ-সভাপতি ডা. তপন বসু, আব্দুল মান্নান, সাহা সন্তোষ, সদস্য প্রদ্যুৎ ফৌজদার, হাসান হাফিজুর রহমান সোহেল, সুফিয়া খাতুন, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার, আবুল কালাম চাষী, সেলিমউদ্দিন খান, আবুল হোসেন, আব্দুল আউয়াল, হাফিজার রহমান, মাসুম ইবনে শফিক, আব্দুল মজিদ, নাসিরউদ্দিন, জসিমউদ্দিন, ফিরোজ আলম মামুন, সেলিমউদ্দিন খান, শ্রীকান্ত মাহাতো প্রমুখ। সভায় জুলাই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িক অপশক্তির হাতে নিহত সংগঠনের কেন্দ্রীয় নেতা প্রদীপ ভেীমিক হত্যাদিবসে ‘শহীদ প্রদীপ ভৌমিক দিবস’ আগামী ৪ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করার ডাক দেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..