কমরেড অনিমা সিংহের মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরে স্মরণসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নেত্রকোণা সংবাদদাতা : বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারীনেত্রী, ব্রিটিশবিরোধী সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক কমরেড অনিমা সিংহের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই নেত্রকোণার দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে কমরেড অণিমা সিংহ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি দূর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আ. মালেক সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সভার প্রধান অতিথি সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ বক্তব্য রাখেন। আরও আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপক, উদীচী উপজেলা সভাপতি শামছুল আলম খান, আদিবাসী ইউনিয়নের নেত্রকোনা জেলা সভাপতি নিরন্তর বনোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, নারীনেত্রী তাসলিমা বেগম, বীর মুক্তিযোদ্ধার সন্তান বিদ্যুৎ সরকার প্রমুখ। সভায় বক্তারা, কমরেড অনিমা সিংহের আদর্শ ও চেতনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ, সিপিবি দূর্গাপুর উপজেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..