চট্টগ্রাম কলেজে শহীদ শাহাদাতের স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি
চট্টগ্রাম সংবাদদাতা :
শহীদ শাহাদাত দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ। পরবর্তীতে জেলা কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি টিকলু কুমার দে’র সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক শুভ দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন এস.এম. নাবিল, মো. অর্ণব, তানভীর ইলাহি, নাহিদ জগলু, স্নেহেন্দু বণিক, সৌম্য মল্লিক, কায়েস মাহমুদ নিলয় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হতে হয় ছাত্র ইউনিয়ন নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে। তিনি চট্টগ্রাম কলেজে পড়তেন এবং সোহরাওয়ার্দী হলের ১৫ নম্বর কক্ষে থাকতেন। হল কমিটির কোষাধ্যক্ষ দায়িত্বে ছিলেন। ১৯৮৪ সালের ২৮ মে নিজ কক্ষে জবাই করে হত্যা করে তার রুমমেট শিবিরের হারুন। পরে এই হারুন আদালতে স্বীকার করে যে রাজনৈতিক মতাদর্শের বিরোধ থেকে শাহাদাতকে হত্যা করা হয়েছে। পরে এই হারুন-উর-রশিদ ভঙ্গুর রাষ্ট্রের বিচারে মুক্তি পেয়ে কক্সবাজার জামাতের আমিরও হয়ে যায়। বক্তারা চট্টগ্রাম কলেজে শহীদ শাহাদাতের স্মৃতিস্তম্ভ তৈরি করে তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান।
শহীদ শাহাদাতের রক্ত বৃথা যেতে দেব না এবং তার শোষণহীন-অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে যাব প্রগতির পথে।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন