ট্রাম্পের বক্তব্যে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ ঝুঁকি বাড়ছে : রাশিয়া
একতা বিদেশ ডেস্ক :
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ না নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’। ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ট্রাম্পের এমন মন্তব্য আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ‘সত্যিকার অর্থেই খারাপ’।
সম্প্রতি পুতিনকে উদ্দেশ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, তিনি হস্তক্ষেপ না করলে রাশিয়ায় ইতিমধ্যে সত্যিই ভয়াবহ কিছু ঘটে যেত।
ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে এক্সে (সাবেক টুইটার) দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, ট্রাম্প পুতিনের ‘আগুন নিয়ে খেলা’ এবং রাশিয়ায় ‘সত্যিই খারাপ ঘটনা’ ঘটা নিয়ে মন্তব্য করেছেন। ‘আমি একটাই সত্যিকারের ভয়াবহ ঘটনা বুঝি। আর সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প বিষয়টি বুঝতে পারবেন।’
এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংলাপে বসতে চান।
আন্তর্জাতিক
চীনের জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
কিউবার সীমান্তরক্ষীদের গুলিতে যুক্তরাষ্ট্রের ৪ অনুপ্রবেশকারী নিহত
ইরান নিয়ে যে কারণে ট্রাম্পের হিসাব মিলছে না
আবার উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন কিম জং-উন
গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের মধ্যে ডেনমার্কে নির্বাচনের ঘোষণা
বিশ্বজুড়ে রেকর্ড ১২৯ সংবাদকর্মী নিহত দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল
৭ দিনের দুনিয়া
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন