বোয়িং বিমান ক্রয় কার স্বার্থে
আবদুল্লাহ ক্বাফী রতন
২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূল চুক্তির একদম শেষ অনুচ্ছেদ হচ্ছে বাণিজ্যিক নানা বিষয় নিয়ে। এর মূল কথা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনাকাটার অঙ্গীকার। অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশ কতগুলো নির্দিষ্ট পণ্য কিনতে বাধ্য থাকবে। তারমধ্যে অন্যতম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কিনতে হবে।
এ শর্তানুযায়ী ২০২৬ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ বিমানের সাথে বোয়িং কোম্পানির ১৪টি বিমান ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী..
বিস্তারিত
শ্রমিক স্বার্থ রক্ষা দিবসে সিপিবি সভাপতি
সরকারের অগ্রাধিকারে স্থান
পায়নি খেটে খাওয়া মানুষ

একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, বিগত ছয় মাসের শাসন দেখে এটা স্পষ্ট, সরকারের অগ্রাধিকারে খেটে খাওয়া মানুষের স্থান হয়নি।
তিনি অভিযোগ করেন, খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকার বিষয়ে সরকার কোনো ধরনের দায়-দায়িত্ব বোধ করছে না। একদিকে তীব্র জ্বালানি সংকটে অর্থনীতির মন্দা অবস্থা এবং অন্যদিকে শ্রমিক ও শ্রমজীবী মানুষ চরম বঞ্চনার শিকার হচ্ছে।
সিপিবি ঘোষিত শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায়, রাজধানীর পুরানা পল্টন মোড়ে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে সভাপতির..
বিস্তারিত
কোনো পরাশক্তির ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হওয়ার আহ্বান
একতা প্রতিবেদক :
বর্তমান পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান সংঘাতপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশকে কোনো পরাশক্তির ভূরাজনৈতিক স্বার্থের হাতিয়ার বা কোনো সামরিক জোটের অংশীদার না করে দেশের জনগণের স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় মর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনে করে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হওয়া উচিত জাতীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রসমূহের সমমর্যাদা, পারস্পরিক অনাক্রমণ, ভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের সুরক্ষা। মক্কা প্যাক্টসহ..
বিস্তারিত
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন
নিত্যকালের ডাক’
৪৫ জেলার পাঁচশতাধিক সংস্কৃতিকর্মীর সম্মিলন

একতা প্রতিবেদক :
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ এই প্রতিপাদ্য নিয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন।
১১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এই কনভেনশনে যুক্ত হয়েছেন ৪৫ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৫৫০জন প্রতিনিধি। এর পাশাপাশি আরও ছিলেন শিক্ষক, মানবাধিকারকর্মী, রাজনৈতিককর্মীসহ নানান শ্রেণি পেশার মানুষ।
সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় কনভেনশন উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক নুরুল কবীর। এরপর সংস্কৃতিকর্মীদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপনের সভাপতিত্ব..
বিস্তারিত
নীতিমালা বহির্ভূত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি
একতা প্রতিবেদক :
সরকারি নীতিমালায় ফসলি জমিতে, আবাসস্থল থেকে মানুষকে উচ্ছেদ না করে, বনাঞ্চল ধ্বংস না করে সৌরবিদ্যুৎসহ সকল উন্নয়ন প্রকল্প করার কথা বলা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
গত ৭ সেপ্টেম্বর সংগ্রাম পরিষদের এক সভায় নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
তারা বলেন, সরকার দলীয় লোকজন প্রশাসনকে ব্যবহার করে ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন স্থানে নীতিমালা বহির্ভূতভাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি নিচ্ছে।
অবিলম্বে ফসলি জমি নষ্ট, বসতবাড়ি উচ্ছেদ করে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এসব সিদ্ধান্ত বাতিল করার..
বিস্তারিত
নিয়োগের মৌখিক পরীক্ষায়
নম্বর বাড়ানোর উদ্যোগের
নিন্দা ছাত্র ইউনিয়নের
একতা প্রতিবেদক :
সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর লক্ষ্যে খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
প্রস্তাবিত নতুন নীতিমালায় দলীয়করণ বৃদ্ধি পাওয়ার শঙ্কার কথা জানিয়ে অবিলম্বে এ উদ্যোগ বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ গত ১০ সেপ্টেম্বর যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘সরকারি চাকরির (১১ থেকে ২০তম গ্রেড) নিয়োগে..
বিস্তারিত
আদিবাসীদের ভূমি কমিশন গঠন কর

একতা প্রতিবেদক :
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন।
তিনি বলেন, চরমভাবে অবহেলিত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত আদিবাসীরা ভূমি ভিটা থেকে উচ্ছেদের শিকার হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ে তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।
তাই অবিলম্বে আদিবাসীদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন। পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য দ্রুত ভূমি কমিশন গঠন করা দরকার।
১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
শহীদ আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন..
বিস্তারিত
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার
ব্যর্থ, সদিচ্ছাও দৃশ্যমান নয়

একতা প্রতিবেদক :
রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার অভাব এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফী রতন।
তিনি বলেন, বিগত ৬ মাসের শাসনকালে ক্ষমতাসীন সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উপরন্তু রংপুরের হত্যাকাণ্ডে সুষ্ঠ তদন্তের পরিবর্তে দ্রুত ঘটনা ধামাচাপা দিতে গিয়ে মনগড়া গল্প ফেঁদে প্রমাণ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস..
বিস্তারিত
‘মহৎ কার্ড’
একতা প্রতিবেদক :
গ্যাস নেই বলে বাসায় রান্না বন্ধ, কুচ পরোয়া নেহি! হোটেল আছে না! সার নেই বলে মাঠের আমন ফসল নিয়ে দুশ্চিন্তা, কুচ পরোয়া নেহি! আমরা মাছে-ভাতে বাঙালি। অভাব কিসের? তাই আমাদের মুখে হাসির অভাব নেই। কারণ, জাতি হিসেবে আমাদের সহ্যক্ষমতা অসীম। আমরা সেই চোরের গল্পের মতন- দেখি না ব্যাটা কী করে!
জনগণ সরকারের কাজকর্ম দেখছে, মন্ত্রীদের মনভুলানো কথাও শুনছে। আর এদিকে সাত-সকালে রান্নাঘরে গিয়ে গৃহকর্ত্রী যে লাইটার ঠুকছেন। একবার, দুবার, বিশবার! চুলা কথাও বলে না। একবার একটু ‘ফিসফিস’ করলেই..
বিস্তারিত