ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে দুদেশের প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি করাসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিষয়গুলোর মধ্যে ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রকল্পও রয়েছে। গত সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের সর্বশেষ বৈঠক হয়েছিল। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ তুলে রুশ নেতার প্রতি এ সংঘাত অবসানের আহ্বান জানান মোদি। চার বছরের বেশি আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্য দিয়ে এ সংঘাত শুরু হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, ভারত ও রাশিয়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিয়ে আলোচনা করছে। রাশিয়া ভারতের জন্য এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। বর্তমান চেয়ার হিসেবে ভারত এবারের ব্রিকস সম্মেলন আয়োজন করছে। এ ছাড়া ভারতের নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে জানান পেসকভ। নয়াদিল্লির আয়োজনে দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন পুতিন। তিনি বার্ষিক ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। সম্মেলনের ফাঁকে পুতিন আরও কয়েকজন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক করবেন। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পুতিনের আলাদা কোনো পূর্ণাঙ্গ বৈঠক নির্ধারিত হয়নি। দীর্ঘ সাত বছর পর ভারত সফরে আসছেন সি চিন পিং। সি ও মোদিও বৈঠক করবেন। সেখানে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি বরাবর সামগ্রিক পরিস্থিতিও তাঁরা পর্যালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান চেয়ার হিসেবে ভারত এবারের ব্রিকস সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে প্রেসিডেন্ট সিসি, প্রেসিডেন্ট রামাফোসা, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো (ইন্দোনেশিয়া), প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী অংশ নেবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..