মক্কা চুক্তি : সুরক্ষা নয়, ঝুঁকি

রাগিব আহসান মুন্না

বিশ্ব রাজনীতির এমন এক পটভূমিতে মক্কা চুক্তি সংগঠিত হলো যখন ‘গ্রেট আমেরিকা মেক এগেইন’-এর দাম্ভিকতার ধস নেমে চলেছে। আমেরিকার ডলার আর সামরিক শক্তির একক প্রভাবটা এখন যেন আর কাজ করছে না। খোদ আমেরিকার শাসকদের আত্মবিশ্বাসে ফাটল তৈরি হয়েছে। তাদের ক্ষমতার প্রতি মিত্রদের মধ্যেও ভরসাটা কমতে শুরু করেছে। এ অবিশ্বাস আর আস্থাহীনতা থেকেই মিত্রদের নিজ নিজ স্বার্বভৌমত্বের সুরক্ষা দিতে আঞ্চলিক সামরিক জোট গড়ে তোলার আগ্রহ সৃষ্টি হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি যার একটি উদাহরণ। কেউ মনে করছে, এ চুক্তি প্রাচ্যের ন্যাটোর..

বিস্তারিত

বিক্ষোভ সমাবেশে সিপিবি সভাপতি

অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধ

একতা প্রতিবেদক : সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বাংলাদেশিকে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার ঘটনা উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই দুইজনসহ অন্তত ১,৯৭৮ জন বাংলাদেশি নাগরিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বিচারবহির্ভূতভাবে অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধের শামিল। বাংলাদেশ সরকারের উচিত সীমান্ত হত্যা বন্ধ এবং এসব হত্যাকাণ্ডে ভারত রাষ্ট্রকে..

বিস্তারিত

সিপিসির আমন্ত্রণে চীনে কাজী সাজ্জাদ জহির চন্দন

একতা প্রতিবেদক : চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে ৭ দিনের সফরে চীন গিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন, ২৫ সেপ্টেম্বর সফর শেষে তিনি দেশে ফিরবেন। সফরকালে সিপিবি সভাপতি চীনের উহান, হানচুয়ান, চেংদু প্রভৃতি অঞ্চল সফর করবেন। সফরের প্রথম দিন ১৯ সেপ্টেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে অবস্থিত Central China Normal University (CCNU)-এর Institute of Scientific Socialism আয়োজিত একটি সেমিনারে সিপিবি সভাপতি ‘জাতীয় মুক্তি থেকে সমাজ..

বিস্তারিত

কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

উর্বর কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প না করার আহ্বান

একতা প্রতিবেদক : উর্বর কৃষি জমি নষ্ট, বসতভিটা থেকে মানুষকে উচ্ছেদ করে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন না করার দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংগ্রাম পরিষদ আয়েজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএমএ সবুর, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, জাতীয় কৃষক-ক্ষেতমজুর সমিতির..

বিস্তারিত

ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ

একতা প্রতিবেদক : ডাকসু সংগ্রহশালায় বাংলা ভাষার বিরোধীতাকারী মোহাম্মদ আলী জিন্নাহ এবং ইসলামী ছাত্রসংঘের নেতা আ. মালেকের ছবি টাঙিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও যৌন নিপীড়নের শিকার নারীদের প্রতি চরম অবমাননা প্রদর্শন করা হয়েছে। তাই এখনই মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। ১৭ সেপ্টেম্বর রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী..

বিস্তারিত

শিক্ষা দিবসে র‌্যালি ও সমাবেশ

‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো, বৈষম্যের শেকড় উপড়ে ফেলো’

একতা প্রতিবেদক : সার্বজনীন, বৈষম্যহীন একই ধারার শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দসহ ৭দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গত ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা অধিকার চত্ত্বরের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানিয়েছে তারা। ‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো, বৈষম্যের শেকড় উপড়ে ফেলো’ শ্লোগানে ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক তানজিমুর রহমান রাফির সঞ্চালনায় ও সভাপতি তামজিদ হায়দার চঞ্চলের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ, ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি..

বিস্তারিত

চা-শ্রমিকের মজুরি ৫০০ টাকা ও গীতা রানীর মুক্তির দাবি

মৌলভীবাজার সংবাদদাতা : চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় মৌলভীবাজারের প্রেসক্লাবের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া। তিনি বলেন, চা-শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার গীতা রানী কানুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। একইসাথে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। ছাত্র ইউনিয়ন জেলা কমিটির..

বিস্তারিত

ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অপচেষ্টার তীব্র নিন্দা

একতা প্রতিবেদক : ডাকসু সংগ্রহশালা সংস্কারের নামে মুক্তিসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আড়াল করা এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সাবেক ছাত্রনেতারা। তারা বলেন, ইতিহাস কোনো ব্যক্তি, সংগঠন বা সময়ের খেয়াল খুশির বিষয় নয়, এটি একটি জাতির দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও অর্জনের প্রামাণ্য স্মারক। সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া কিংবা তার চরিত্র বদলে দেওয়া নিছক কোনো সংস্কার কার্যক্রম নয়, এটি ইতিহাস বিকৃতির পরিকল্পিত উদ্যোগ। গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত..

বিস্তারিত

‘ধোঁকাবাজ’

একতা প্রতিবেদক : বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পাকিস্তানের অফারটা ছিল আকাশকুসুম স্বপ্নের মতো- একদম ‘অল ইনক্লুসিভ’ ডিল! যেন- এমন অফার কোথাও গেলে পাবে নাকো তুমি, / সকল দেশের সেরা অফার আমার ফাঁকিস্তানি...। বলতে গেলে- স্নাতক, স্নাতকোত্তর আর পিএইচডি পড়বেন, সঙ্গে থাকবে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, পকেট খরচের চর্ব্য-চোষ্য ভাতা, ফ্রি হোস্টেল, এয়ারপোর্টের রিটার্ন টিকেট-সব মিলিয়ে একটা এককালীন আস্ত ‘স্বাগতম প্যাকেজ’ আরকি! বিজ্ঞাপন দেখে বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেগে আপ্লুত হয়ে ভাবলেন, ‘পড়াশোনার বদলে এমন রাজকীয় আদর-আপ্যায়ন আর কোথায় মেলে!’ ফলে ‘পরিবর্তিত রাজনৈতিক ফাঁদে পা..

বিস্তারিত