‘বিকল্পের’ কোনো বিকল্প নেই
মুজাহিদুল ইসলাম সেলিম
‘ঘুনে ধরা এ সমাজ ভাঙতে হবে’– পাকিস্তান আমল থেকে এ কথা আমরা বলে চলেছি। অন্যায়, অবিচার, অত্যাচার, দুরাচারের কোনো ‘চমকপ্রদ’ ঘটনা ঘটলে আমরা এক ডিগ্রি উপরে রাজপথ কাঁপানো আওয়াজ তুলে কথাগুলো বলতাম। সরকার লোক দেখানো কিছু একটা বলে এমন ভাব দেখাতো যেন এবার দেশকে সে দুরাচারমুক্ত করেই ছাড়বে। কিছুদিন নানা হম্বিতম্বি ও তার প্রচারণায় মানুষ মনে করতো– যাক এবার তবে দুরাচারের দানব দূর হবে! কিন্তু কোথায় কী? কয়েকদিন গ্যাপ দিয়ে সরকার আগেরটাই থাকুক বা নতুন কোনোটা আসুক– অবস্থা আগে যা..
বিস্তারিত
সিপিবি’র বিক্ষোভ সমাবেশ
হামে চার শতাধিক শিশুর মৃত্যুর
জন্য দায়ীদের বিচার করতে হবে

একতা প্রতিবেদক :
হামে শিশুদের মৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির নেতৃবৃন্দ বলছেন, হাম সারাদেশে মহামারী পর্যায়ে ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্যমতে ইতিমধ্যে হামে ৫০ হাজার শিশু আক্রান্ত হয়েছে, ৪৩৫ জনের বেশি শিশু মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি।
সিপিবির নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার টিকা কেনায় গড়িমসি করায় এবং শিশুদের টিকার আওতায় নিয়ে আসার ব্যর্থতার জন্যই এই হৃদয়বিদারক বিপর্যয় ঘটেছে। তাই সরকার ও প্রশাসনের দায়ী ব্যক্তিদের..
বিস্তারিত
‘ত্যাগ’
একতা প্রতিবেদক :
গত ১৭ বছর বিএনপি অনেক সেক্রিফাইস করছে। তারা আওয়ামী লীগের মত ‘খাই খাই’ করেনি। তারা কোথাও কিছু চাই নাই। চোখের সমানে দিয়ে কত মানুষ কত কিছু করেছে, তারা শুধু সেগুলো দেখে সময় গুনেছে। গত ১৭ বছর তাদের জীবন ছিল শুধু ত্যাগ আর ত্যাগ। অবশ্য, কিছু লোক আছে যারা, ত্যাগকেও নিস্বার্থভাবে দেখতে পারে না। তারা মনে করে, এই বিএনপি নেতারা সুযোগের অভাবে সৎ ছিল।
যাই হোক না কেন, ত্যাগীর ত্যাগেরও কিন্তু একটা শেষ আছে, নাকি? এখন সেই সময় আসছে..
বিস্তারিত
শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও
বাম বিকল্প শক্তি গড়ে তুলুন
‘মিট দ্য কমরেডস’-এ ক্বাফী রতন

বগুড়া সংবাদদাতা :
শোষণ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা ও সরকার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
সিপিবি কেন্দ্রীয় কমিটি ঘোষিত পার্টির সব পর্যায়ের সদস্যদের রাজনৈতিক ও সাংগঠনিক করণীয় কর্মসূচি ‘মিট দ্য কমরেডস’ এর অংশ হিসেবে গত ১৫ মে বগুড়া সদর উপজেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সভায় ক্বাফী রতন বলেন, সরকারের ব্যর্থতার কারণে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায়..
বিস্তারিত
হাম
বামপন্থিদের করণীয়
ডা. মনোজ দাশ
বাংলাদেশে হাম-সংক্রান্ত মৃত্যু শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়; একই সাথে এটি রাষ্ট্র, জনস্বাস্থ্যব্যবস্থা, দারিদ্র্য, বৈষম্য, শিক্ষা ও রাজনৈতিক অগ্রাধিকারের প্রশ্নও। তাই বামপন্থি রাজনীতির জন্য এটি কেবল ‘অন্তর্বর্তী সরকারের বিচার, বা বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা’ বলে থেমে যাওয়ার বিষয় নয়; বরং জনস্বাস্থ্যের প্রশ্নকে গণতান্ত্রিক ও শ্রেণিগত প্রশ্ন হিসেবে তুলতে হবে।
এক্ষেত্রে বামপন্থিদের কয়েকটি করণীয় আছে; প্রথমত, বামপন্থিদের জনস্বাস্থ্যকে রাজনৈতিক প্রশ্নে পরিণত করতে হবে। বামপন্থিদের উচিত হামকে ‘ব্যক্তিগত দুর্ভাগ্য’ নয়, বরং অপুষ্টি, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চনা, টিকাদান কাভারেজের অসমতা, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা, বেসরকারিকরণ..
বিস্তারিত
হাম
আতঙ্কিত না হয়ে সচেতন হই
ডা. কাজী রকিবুল ইসলাম
সম্প্রতি দেশে হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যুতে জনমনে তীব্র আতংক তৈরি হয়েছে। এমতাবস্থায় আতংকিত না হয়ে আমাদের শিশুদের এ সংকট থেকে কিভাবে রক্ষা যায় তা জানা জরুরি প্রয়োজন। প্রথমে জানতে হবে হামের উপসর্গগুলো কী কী।
* শিশুর জ্বর এবং গায়ে লালচে দানা দেখা দিলে হাম হওয়ার সম্ভাবনা থাকে। তবে সেই সাথে যদি সর্দি, কাশি কিংবা চোখের সমস্যা এর কোনো একটি থাকে তবে সে শিশু হামে আক্রান্ত বলে ধরে নিতে হবে।
* মনে রাখতে হবে হামের দানা দেখা দেওয়ার চার দিন..
বিস্তারিত
২০ মে’র মধ্যে ঈদ বোনাস বেতন-বকেয়া দিতে হবে

একতা প্রতিবেদক :
গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস এবং মে মাসের পূর্ণ বেতন ঈদের ছুটির আগে ২০ মে’র মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গত ১৫ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা..
বিস্তারিত
ভিন্নমতাবলম্বী মানুষের
নিরাপত্তা প্রদানে ব্যর্থ
সরকার : সিপিবি
একতা প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে সংগঠিত মব হামলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই বর্বরোচিত হামলা প্রমাণ করেছে, সরকার ভিন্নমতাবলম্বী মানুষের জীবনের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ।
একইসঙ্গে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
গত ১৫ মে এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, এই ধরণের বর্বর হামলা সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন রাষ্ট্র হিসেবে পরিচিতি..
বিস্তারিত
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
একতা ডেস্ক :
[এই কলামটি সাপ্তাহিক একতার ৫৬ বর্ষের ৩২ নং সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে আজ মুদ্রিত হচ্ছে তার ১০ম কিস্তি।]
(১০)
পার্টি তার জন্মের প্রথম লগ্ন থেকেই জাতীয় রাজনীতির মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত থেকে সেখানে শ্রমিক ও মেহনতি মানুষের আশু ও দূরবর্তী লক্ষ্যকে এগিয়ে নেয়ার জন্য কাজ করেছে। পার্টির কংগ্রেস ও সম্মেলনগুলোতে অনুমোদিত এসব রিপোর্ট পাঠ করলে সেসব থেকে দেশের ও বিশ্বের রাজনৈতিক ঘটনাপ্রবাহের বস্তুনিষ্ঠ বিবরণ ইত্যাদি এসব ঘটনাপ্রবাহে পার্টির ভূমিকা এবং তা থেকে অর্জিত অভিজ্ঞতা ও গৃহীত শিক্ষা সম্পর্কে..
বিস্তারিত
‘ফ্যাসিবাদী রাজনীতির আস্ফালনের
বিপরীতে বামপন্থাই আশার আলো’

একতা প্রতিবেদক :
“সারা বিশ্বে উগ্র ডানপন্থি ও ফ্যাসিবাদী রাজনীতির আস্ফালন চলছে। এই অবস্থায় আশার আলোর মতো বামপন্থাই মানুষের সামনে বিকল্প হিসেবে আজ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এমন এক যুগসন্ধিকালে কমরেড রনো বেঁেচ থাকলে সমাজ অত্যন্ত উপকৃত হতো।”
বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, দেশের শীর্ষ বামপন্থি রাজনীতিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত স্মরণসভায় বর্ষীয়ান রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন, কমরেড রনো ছিলেন একজন তীক্ষ্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বাস্তববাদী..
বিস্তারিত
ঈদুল আজহার শুভেচ্ছা ও
ঈদুল আজহা উপলক্ষে একতার পাঠক, গ্রাহক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের ছুটিতে একতার ২৪ মে সংখ্যা প্রকাশিত হবে না।
-সম্পাদক
..
বিস্তারিত