‘গায়ের জোরে’ ভাওয়াল বনে ময়লার ভাগাড়

প্রকৃতি ডেস্ক :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। সংরক্ষিত এ বন একসময় ছিল জীববৈচিত্রের নিরাপদ আবাস; যা দখল আর একের পর এক স্থাপনা নির্মাণে পড়েছে হুমকির মুখে। এসবের মধ্যে এখন বনের মাঝে স্থাপন করা হচ্ছে ময়লা ফেলার স্থান।
কয়েক দশক ধরেই ভাওয়ালের এ বনে অবৈধভাবে গাছ কেটে দখল ও নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শালবনের এ সংরক্ষিত বন।
শুধু ভাগাড় নির্মাণ নয়, এটি চালাতে সেখানে অস্থায়ী বিদ্যুৎ লাইন স্থাপনের অনুমতিও দেওয়া হয়েছে। এটিও বনের জন্য হুমকি বলে..
বিস্তারিত
ঘনঘন ব্লিচিংয়ে মারাত্মক হুমকির মুখে প্রবাল

প্রকৃতি ডেস্ক :
সাগরের পানির তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে বিশ্বে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ ধ্বংসের ঘটনা এতটাই ঘনঘন ঘটছে যে তা কাটিয়ে উঠে আবার আগের অবস্থায় ফেরার সময় পাচ্ছে না এই সংবেদনশীল বাস্তুতন্ত্র।
সম্প্রতি আন্তর্জাতিক একদল গবেষক সতর্ক করে বলেছেন, বৈশ্বিক প্রবাল প্রাচীরের পরিধি এরইমধ্যে স্বাভাবিক মাত্রার নিচে নেমেছে ও তা অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
বিশ্বের সার্বিক সামুদ্রিক জীবনের চার ভাগের এক ভাগের আশ্রয়স্থল এসব প্রবাল প্রাচীর। আর এ প্রচীর উপকূলীয় এলাকাকে সুরক্ষিত রাখার পাশাপাশি কোটি কোটি মানুষের খাবার ও জীবিকার..
বিস্তারিত
চাটমোহরের ডিকশি বিল
পদ্ম-শাপলার রাজ্যে
নেই ফুল, শুধু পাতা

পাবনা সংবাদদাতা :
বর্ষা এলেই পাবনার চাটমোহরের ডিকশি বিল হয়ে ওঠে পদ্ম-শাপলার রাজ্য। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা গোলাপি ও সাদা ফুল দেখতে প্রতিবছর দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। ডিঙি নৌকায় চড়ে বিল ঘুরে দেখেন প্রকৃতিপ্রেমীরা।
তবে এবার সেই চেনা দৃশ্য অনেকটাই বদলে গেছে। বিলে পানি ও পদ্মপাতা থাকলেও ফুলের সংখ্যা কম। ফলে প্রত্যাশা নিয়ে আসা অনেক দর্শনার্থী হতাশ হয়ে ফিরছেন।
চাটমোহরের ফৈলজানা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামজুড়ে বিস্তৃত ডিকশি বিল স্থানীয়দের কাছে পরিচিত হলেও ভ্রমণপিপাসুদের কাছে এটি ‘পদ্ম বিল’..
বিস্তারিত