সারাদেশে যুব ইউনিয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন

একতা প্রতিবেদক :
‘রক্তে, শ্রমে, ঘামে, মেধা-মননে, লড়াই-সংগ্রাম—গৌরবের ৫০ বছর’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে সারাদেশের জেলা-উপজেলায় নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
খুলনা : বাংলাদেশ যুব ইউনিয়ন-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ আগস্ট বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জেলা যুব কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভবেশ রায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য নিত্যানন্দ ঢালী, সিপিবি মহানগর সভাপতি..
বিস্তারিত
গ্রামীণ কর্মসূচি ও বরাদ্দের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি

একতা প্রতিবেদক :
গ্রাম-শহরের দরিদ্র মানুষের জন্য রেশন, ষাটোর্ধ্ব মজুরদের বিনা জামানতে মাসিক দশ হাজার টাকা পেনশন, সারাবছর কাজ ও ন্যায্য মজুরি, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আধুনিকায়ন ও জনগণের বিনামূল্য্যে চিকিৎসাসেবা নিশ্চিত, সন্তানের পড়াশোনা ও চাকুরির নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
সারাদেশে অনুষ্ঠিত সভাগুলো থেকে এসব দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। ক্ষেতমজুরদের গ্রামে সারাবছর কাজ থাকে না। ফলে তাদেরকে কাজের আশায় অন্যত্র চলে যেতে..
বিস্তারিত
রাজবাড়ীতে কমরেড কমল কৃষ্ণ গুহ’র স্মরণসভা
রাজবাড়ী সংবাদদাতা :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে কমরেড কমল কৃষ্ণ গুহ’র প্রয়াণ দিবস উপলক্ষে স্মতিচারণ, গণসংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় শহরের আজাদী ময়দান এলাকায় সংগঠনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আছে দুঃখ আছে মৃত্যু বিরহদহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে’ প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট..
বিস্তারিত
কৃষক সমিতি মৌলভীবাজার কমিটির বর্ধিত সভা
মৌলভীবাজার সংবাদদাতা :
বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভা গত ২৯ আগস্ট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজুত দেবনাথ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।
সভায় আগামী ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিতব্য কৃষক সমিতির পঞ্চদশ জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।
আগামী ২৬ ডিসেম্বর জেলা সম্মেলন, অক্টোবরে উপজেলাসমূহের..
বিস্তারিত
স্কুল মাঠে বিশাল ডোবা
আতঙ্কে শিক্ষক-অভিভাবক
সুজন বিপ্লব, ঝিনাইদহ :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের কাছারিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই বিশাল ডোবা রয়েছে। এ কারণে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন শিক্ষক-অভিভাবক।
জেলার হরিণাকুণ্ডুর ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের কাছারিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির মাঠের একটি বড় অংশজুড়ে রয়েছে বিশাল ডোবা। বছরের অধিকাংশ সময় ডোবাটিতে পানি থাকে। ডোবার পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করে ৯০ জন কোমলমতি শিক্ষার্থী। মাঠের মধ্যেই এমন জলাশয় থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়,..
বিস্তারিত
মিঠাপুকুরে সিপিবির পথসভা
রংপুর সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ও আঁখিরাহাট শাখার উদ্যোগে গত ৩০ আগস্ট শুকুরের হাট বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি শুকুরের হাট শাখার নেতা আব্দুল জলিল এবং সভা সঞ্চালনা করেন আখিরাহাট শাখার হারুন অর রশিদ। সভায় বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার, সিপিবি শুকুরের হাট শাখার সদস্য হাফিজুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আমজাদ সরকার।
পথসভায় কাফি সরকার বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের নির্বাচনী ইসতেহারে..
বিস্তারিত
যেখানেই সংগ্রাম-যুদ্ধ সেখানেই সুকান্ত : উদীচী

একতা প্রতিবেদক :
“বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বী, আমরা গঠন করবো নতুন ভিত্তি” এই শ্লোগান নিয়ে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ২৮ আগস্ট বিকাল সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
আলোচনায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, আমাদের জীবদ্দশায় আমাদের নানা সংগ্রামে আন্দোলনে সুকান্ত আমাদের পাশে থেকে হাজার সুকান্ত হয়ে আজও যুদ্ধ করেন তার তীক্ষ্ণ কবিতা আর গানের অস্ত্র নিয়ে। যেখানেই সংগ্রাম-যুদ্ধ, সেখানেই সুকান্ত।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত..
বিস্তারিত
সিপিবি খুলনা মহানগর কমিটির সভা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির সভা গত ৩০ আগস্ট বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রঙ্গলাল মৃধা, মোস্তাফিজুর রহমান রাসেল, নির্বাহী সদস্য বাবুল হাওলাদার, মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, শাহফুজুর রহমান মুকুল, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে আগামী ১০ অক্টোবর সিপিবি খুলনা..
বিস্তারিত