সিলেটে কৃষক সমিতির আহ্বায়ক কমিটি
সিলেট সংবাদদাতা :
বাংলাদেশ কৃষক সমিতি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৩০ আগস্টে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য জহর লাল দত্ত, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন সুমন, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু প্রমুখ।
সভায় সৈয়দ ফরহাদ হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।..
বিস্তারিত
রংপুরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত
রংপুর সংবাদদাতা :
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুর জেলা কমিটির বৈঠক সিপিবি রংপুর জেলা কার্যালয়ে গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলার সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, বাংলাদেশ জাসদ রংপুর জেলার সভাপতি শাহীনুর রহমান বাদল, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, সিপিবি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল।
বৈঠকে আগামী ৭ সেপ্টেম্বর রংপুর..
বিস্তারিত
ক্ষিতিশ চন্দ্র বর্মনের শোকসভা
সিপিবি নেতা কমরেড ক্ষিতিশ চন্দ্র বর্মনের স্মরণে গত ২৯ আগস্ট বিকালের দিকে শোকসভা আয়োজন করে সিপিবি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা কমিটি।
আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে শোকসভায় আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, খয়বর হোসেন, সাহাবুদ্দিন। সভা সঞ্চালনা করেন সিপিবি সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল। বিজ্ঞপ্তি
..
বিস্তারিত
ছাত্র ইউনিয়ন বগুড়া মহানগরের সভা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া মহানগর সংসদের সভা গত ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক রাকিব হাসানের সভাপতিত্বে এবং আরবি আক্তারের সঞ্চালনায় সাতমাথাস্হ জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি আমিনুল ফরিদ, সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আফ্রিক প্রান্ত, মনিরা আক্তার, প্রসেনজিৎ মোহন্ত প্রমুখ।
আগামী ১৯ সেপ্টেম্বর ছাত্র ইউনিয়ন বগুড়া মহানগর সংসদের সম্মেলন সফল করতে রাকিব হাসানকে চেয়ারম্যান ও আরবি আক্তারকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি পরিষদ..
বিস্তারিত
সারাদেশে ফুলবাড়ি দিবস পালিত
একতা প্রতিবেদক :
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে গত ২৬ আগস্ট সারাদেশে ফুলবাড়ি গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
খুলনা : জাতীয় কমিটি খুলনার উদ্যোগে খুলনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলবাড়ি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ ও এক লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির খুলনা শাখার আহ্বায়ক ও সিপিবি জেলা কমিটির সভাপতি এস এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, জাতীয় কমিটির কেন্দ্রীয় সংগঠক সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন..
বিস্তারিত