কৃষক হয়রানি বন্ধ কর : সিপিবি
গাইবান্ধা সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কামারজানী শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার কামারজানী বাজারের তিন রাস্তার মোড়ে এ পথসভা এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল। গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও দাম কমানো, সার সংকটের সমাধান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দারিয়াপুর : সারের দাম কমানো, সরবরাহ নিশ্চিতকরণ ও কৃষক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি। গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে এ বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ কৃষক সমিতির সদর উপজেলা কমিটি। সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল।
বক্তারা, অবিলম্বে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
শেষের পাতা
গণপতি চক্রবর্তী ও পরিবারের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
বাংলাদেশে ভয়াবহ হামের কারণ টিকা কর্মসূচিতে ব্যাঘাত;প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে
‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সাম্রাজ্যবাদ রুখতে হবে’
সুনীল রায়ের মৃত্যুবার্ষিকীতে সিপিবির স্মরণসভা
বগুড়ায় শ্রমিক স্বার্থ রক্ষা দিবসে সমাবেশ
জনজীবনের সংকট নিরসনের দাবিতে খুলনায় সমাবেশ
১১ দাবিতে গৃহ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে মৌলবাদীরা
‘মার্কিন গোলামী চুক্তি বাতিল কর’
গ্যাস সংকট ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন