নারীর মর্যাদা ইতিহাস-পরিক্রমায়
লুৎফর রহমান

আদিম সাম্যবাদী সমাজ ছিলো মাতৃতান্ত্রিক সমাজ। মাতৃতান্ত্রিক সমাজে গোষ্ঠীর প্রধান ছিলো মা। তাই নারী ছিলো মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ। সে সময় গোষ্ঠীর সব নারীরা ছিলো যৌথ-স্ত্রী আর পুরুষরা যৌথ-স্বামী। ফলে পিতা-নির্ণয় ছিলো দুরূহ কিন্তু মা চিহ্নিত সহজ ছিলো গর্ভধারণের কারণে। নারীর শ্রেষ্ঠত্বের এটা একটা কারণ। তখন মার পরিচয়েই গোষ্ঠীর সব লোকেরা পরিচিত হতো। সে সময়ও ঘরের কাজ মেয়েরা করতো এবং বাইরের কাজ পুরুষ। কিন্তু সমাজের মুখ্য নেতৃত্বে ছিলো নারী আর গৃহকাজ তার জন্য ছিলো গৌণ, সেটা দায়িত্ব হিসেবে ছিলো না।..
বিস্তারিত
ইতিহাসে কিংবদন্তী প্রীতিলতা ওয়াদ্দেদার

একতা ফিচার :
ভারতের প্রথম শহীদ নারী বিপ্লবী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের (বর্তমানে বাংলাদেশে) পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের এক মধ্যবিত্ত বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
‘ওয়াদ্দেদার’ ছিল পরিবারের একজন পূর্বপুরুষ প্রদত্ত একটি উপাধি, তবে তাদের মূল উপাধি ছিল দাশগুপ্ত। প্রীতিলতার বাবা জগবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম পৌরসভার একজন কেরানি এবং মা প্রতিভাময়ী দেবী ছিলেন একজন গৃহিণী। তাদের ছয় সন্তান ছিল মধুসূদন, প্রীতিলতা, কনকলতা, শান্তিলতা, আশালতা এবং সন্তোষ। প্রীতিলতার ডাকনাম ছিল রানী। অগ্নিকন্যা প্রীতিলতার প্রাথমিক ছাত্রজীবন কাটে ঢাকায় এবং..
বিস্তারিত
এপ্রিল মাসে ২২০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার

একতা ফিচার :
চলতি বছরের এপ্রিল মাসে ৮৭ জন কন্যা এবং ১৩৩ জন নারী (মোট- ২২০ জন) নির্যাতনের শিকার হয়েছে। এ ছাড়া ৩২ জন কন্যা ও ২৬ জন নারীসহ মোট ৫৮ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে ৮ জন কন্যাসহ ১৭ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন।
বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতি মাসে এই..
বিস্তারিত