শেষের পাতা

যুব ইউনিয়নের শোকসভায় বক্তারা

হাবীব ইমনের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া

একতা প্রতিবেদক : বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি সাংবাদিক, কবি, লেখক ও যুবনেতা হাবীব ইমনের শোকসভায় বক্তারা বলেন, হাবীব ইমন শুধু রাজপথের সংগ্রামী ছিলেন না, পাশাপাশি তিনি আর্দশিক প্রচারে লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দুই বাংলার কাগজে নিয়মিত কবিতা লেখার পাশাপাশি কলাম, রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত লিখতেন। তার সামগ্রিক কাজের কেন্দ্রবিন্দু ছিল মানুষ, মানুষের অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ গড়া ছিল তার স্বপ্ন। গত ৮ মে বিকাল ৪টায় কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের শহীদ মুনীর-আজাদ সভাকক্ষে শোকসভার..

বিস্তারিত

নড়াইলে কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব

নড়াইল সংবাদদাতা : নড়াইলের বড়দিয়া অঞ্চলে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গত ৭ মে স্থানীয় টোনা মাঠে কৃষক সমিতির খাশিয়াল ইউনিয়ন শাখার উদ্যোগে তৃতীয়বারের মতো ‘ধান কাটা উৎসবে’র আয়োজন করা হয়। উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের ১৫ জন প্রান্তিক কৃষকের তিনশ শতক জমির পাকা ধান কেটে দেন কৃষক সমিতির কর্মীরা। এ কর্মসূচিতে কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন ও উদীচীর শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় সিপিবির নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষকনেতা..

বিস্তারিত

যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি

একতা প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্ন্তর্বতী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে- কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা জোটের বগুড়া জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে বগুড়া উদীচী কার্যালয়ে বাসদ জেলা সদস্য সচিব কমরেড দিলরুবা নূরীর সঞ্চালনায়..

বিস্তারিত

চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কমরেড আশু ভরদ্বাজকে স্মরণ

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনার মধ্য দিয়ে অগ্নিযুগের বিপ্লবী বৃটিশবিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আশু ভরদ্বাজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত ২ মে বিকালে জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিকাল সাড়ে তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে চার বিভাগে মোট ৪৬ জন প্রতিযোগী অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতীয় সংগীতের মাধ্যমে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আলোচনা..

বিস্তারিত

মেহনতি মানুষের লড়াই অব্যাহত থাকবে

সারাদেশে শ্রমিক দিবস পালিত

একতা প্রতিবেদক : সারাদেশে শ্রমিক দিবসের সমাবেশে বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণীর বিজয়-উৎসবের দিন। আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবি, উপযুক্ত মজুরি এবং উন্নত পরিবেশের দাবিতে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন গোটা আমেরিকা ছড়িয়ে পড়ে। আন্দোলনকে দমন করার জন্য শিল্পপতি এবং শাসক গোষ্ঠী আক্রমণ পরিচালনা করে। শ্রমিকরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ফাঁসি বরণ করে হলেও ন্যায় সঙ্গত দাবি আদায়ে তাদের লড়াই অব্যাহত রাখবে। বগুড়া : মহান মে দিবস উপলক্ষে..

বিস্তারিত

গোপন চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন : শাহ আলম

চট্টগ্রাম সংবাদদাতা : আমেরিকার সাথে গোপন চুক্তি বাতিলের দাবিতে গত ৬ মে, চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা, চেরাগি চত্ত্বর, জামাল খাঁন, প্রবর্তক মোড়, জিইসি মোড়, ওয়াসার মোড় ও কাজীর দেউড়িতে পথসভা ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিটি পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি। পথসভায় সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রশ্ন তুলেন, দেশবিরোধী এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে সরকার ও বিরোধী দল নীরব ভূমিকায় কেন। ১২ ফেরুয়ারী নির্বাচনের তিন দিন আগে দেশবাসীকে অন্ধকারে রেখে আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে ড. ইউনূস। এই চুক্তি মার্কিন সাম্রাজ্যবাদের..

বিস্তারিত

কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি

একতা প্রতিবেদক : হাওরের ধানক্ষেত পানিতে তলিয়ে ফসলহানির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপুরণ ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। এই দাবিতে ২ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. এস. এম. সবুর, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সহ-সম্পাদক নিখিল দাস এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর..

বিস্তারিত

বজ্রপাতে মৃত্যু বাড়ছে

নিহতদের ৭০ শতাংশই কৃষক-ক্ষেতমজুর

একতা প্রতিবেদক: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে বজ্রপাতে মানুষের মৃত্যুর হার। বিজ্ঞানীদের গবেষণা বলছে, তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় ১২ শতাংশ থেকে ২০ শতাংশ। তাপ বাড়লে বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প ধারণ করতে পারে। যা শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টির মুখ্য জ্বালানি হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষাকালের দৈর্ঘ্য বেড়ে যায়। ঋতুচক্রের পরিবর্তন বজ্রপাতের হার বাড়ায়। আর্দ্র ও তপ্ত বাতাসের সংমিশ্রণে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে ওঠে। ঘন ঘন বজ্রঝড় সৃষ্টি হয়। বাতাসে কার্বন ডাই-অক্সাইড এবং সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ..

বিস্তারিত

ফুরিয়ে আসছে মুলিবাঁশ বিলুপ্তির পথে কারুকাজ

নরসিংদী সংবাদদাতা : নরসিংদী থেকে হারিয়ে যাচ্ছে বাঁশ ও মুলিবাঁশের শৈল্পিক ব্যবহার। একসময় গ্রামীণ ঘরবাড়ির বেড়া কিংবা সিলিং তৈরিতে বাঁশের নকশার ব্যাপক চাহিদা থাকলেও এখন তা বিলুপ্তির পথে। ফলে এই শিল্পের কারিগর বা ‘ছৈয়াল’রা মানবেতর জীবনযাপন করছেন। ইট-পাথরের দালানকোঠা আর আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে মুলিবাঁশ। একটা সময় ছিল নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব এলাকায় ঘরবাড়ি নির্মাণ ও তৈরি করা হতো মুলিবাঁশ দিয়ে। গ্রাম-বাংলার বিভিন্ন সংস্কৃতি ও চিত্র ফুটিয়ে তুলা হতো মুলিবাঁশ দিয়ে বানানো বেড়া ও দেয়ালে। নরসিংদী সদর উপজেলার করিমপুর,..

বিস্তারিত

শ্রমিকনেতা আ. সালাম বাবুলের স্মরণসভা

নারায়ণগঞ্জ সংবাদদাতা : গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম বাবুলের মৃত্যুতে গত ৮ মে বিকাল ৪ টায় শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। আলোচনা করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাবেক সভাপতি জিয়া হায়দার ডিপটি, টিইউসির সাবেক সভাপতি আ. হাই শরীফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, টিইউসির..

বিস্তারিত

ধানতো গেছেই এখন দোকানের বাকি নিয়ে চিন্তায় আহাদুল্লাহরা

নেত্রকোনা সংবাদদাতা : ডিঙ্গাপোতা হাওরে পাঁচ কাঠা জমিতে ধান চাষ করেছিলে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের হাঁটনাইয়া গ্রামের আহাদুল্লাহ। বৃষ্টির পানিতে তাঁর সব ধান তলিয়ে গেছে। একমুঠো ধানও তিনি বাড়িতে আনতে পারেননি। ফলে সারাবছর চাল কিনে চালাতে হবে চারজনের সংসার। সেই চিন্তার সঙ্গে এবার যোগ হয়েছে চায়ের দোকানের বাকি কীভাবে তুলবেন তিনি। আহাদুল্লার বাড়ির সামনের রাস্তার পাশে চা আর পানের দোকান রয়েছে। খুবই সল্প পুঁজির এই দোকান থেকে গ্রামের লোকজন বাকিতে খেয়েছে প্রায় সাত হাজার টাকা। কথা ছিলো ধান বিক্রি করে এই..

বিস্তারিত

৭ দিনের সংবাদ...

বেপরোয়া বৈদেশিক ঋণ : ডলার ও সুদের ধাক্কায় ঝুঁকিতে বাংলাদেশ হাম পরিস্থিতি : পরীক্ষার কিট শেষ, উদ্যোগেও ঘাটতি বিশেষ অভিযান : গ্রেফতার হচ্ছে মাদকাসক্তরা, পলাতক-দাগি আসামিরা অধরা কমেছে কোরবানির পশু : থাকছে না ভারতীয় গরু, দেশিতেই আস্থা খামারিদের হাওড়ে উৎসবের মাসে বিষাদ, তলিয়ে গেছে কৃষকের বোরো ধান বাজেট ২০২৬-২৭ : খাদ্যে কমিয়ে ভর্তুকি বাড়াবে বিদ্যুৎ-জ্বালানিতে খরা ও পোকার আক্রমণে ঝরে পড়ছে আমের গুটি, হতাশ চাষিরা চাঁদাবাজদের নিয়ন্ত্রণে ফুটপাত : নেপথ্যে হকার্স দলসহ বিভিন্ন সংগঠন সড়কে মৃত্যুর মিছিল : দুর্ঘটনা রোধে পরিবহনে শৃঙ্খলা..

বিস্তারিত
প্রথম পাতা
বিদ্যুতের দামবৃদ্ধির গণবিরোধী প্রস্তাব বাতিল কর : সিপিবি
তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে পশ্চিমবঙ্গ
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
মানবিক বিশ্ব গড়তে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার
হাতে হাত ধরে জোর কদমে চলো এগিয়ে যাই-কমরেড
হাওরের সমস্যা বিচিত্র ধরনের আছে সমাধানের পথও
পশ্চিমবঙ্গে বিজেপির হিন্দুত্ববাদী সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
‘হামে শিশুদের মৃত্যুর দায় ইউনূস ও তার সরকারের’
‘শিশু কোটা’
ক্ষেতমজুররা ভিক্ষা চায় না, তারা কাজ চায়, ন্যায্য মজুরি চায়
আন্তর্জাতিক
কেরালার এই রায়ই শেষ কথা নয় : পিনারাই বিজয়ন
জাপানের যুদ্ধসাজের প্রস্তুতিতে এক প্রতীক চিহ্ন ঘিরে বিতর্ক
৭ দিনের দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে খেলার ‘তাস’ ফুরিয়ে গেছে জেলেনস্কির
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনা নিয়ে শঙ্কা
মরক্কোয় সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ
বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ
সম্পাদকীয়
হাওরে চাষির হাহাকার থামবে কবে
বিশেষ রচনা
সরকার কেন মালিকের হয়ে শ্রমিকস্বার্থ নিয়ন্ত্রণ করতে চায়?
অভিজ্ঞতা থেকে শেখা
ব্যবস্থা বদলের সংগ্রামের মধ্য দিয়েই কৃষকের মুক্তি
মুখরক্ষাও কি করতে পারবেন ট্রাম্প?
স্মরণ
পূর্ণেন্দু দস্তিদার : এক বিদগ্ধ বিপ্লবীর জীবনালেখ্য
অভিমত
হাওরের কান্না
নারীমুক্তি
নারীর মর্যাদা ইতিহাস-পরিক্রমায়
এপ্রিল মাসে ২২০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার
ইতিহাসে কিংবদন্তী প্রীতিলতা ওয়াদ্দেদার
সংগঠন সংবাদ
নোটিশ
শোক