শেষের পাতা

বন্ধ থাকা ৬ চিনিকল চালুর দাবি না মানলে ‘মার্চ টু পিএমও’

একতা প্রতিবেদক : বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল ডিজিটাল ও আধুনিকায়নের মাধ্যমে দ্রুত চালুর দাবি জানিয়েছে ‘রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি’। একই সঙ্গে দাবি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সংগঠনটি। সংগঠনটির নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে- এক মাসের মধ্যে কার্যকর সিদ্ধান্ত না এলে আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি পালন করা হবে। গত ১৮ জুন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন। তারা বলেন, সরকার আগে বন্ধ চিনিকলগুলো চালুর সিদ্ধান্ত নিলেও..

বিস্তারিত

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা সংবাদদাতা : জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, হামে শিশুমৃত্যুর জন্য দায়ি ইউনূসসহ সংশ্লিষ্টদের বিচার, যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। গত ১৩ জুন সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সংগঠক কাফি সরকার, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ। গাইবান্ধা সদর..

বিস্তারিত

টিইউসির সভায় উদ্বেগ

প্রস্তাবিত বাজেট সরকারের নির্বাচনি ইশতেহারের পরিপন্থি

একতা প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের রেশনসহ সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ না রাখা বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের পরিপন্থি বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নেতৃবৃন্দ। গত ১৪ জুন অনুষ্ঠিত টিইউসির কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের উৎপাদন ও অর্থনীতির জন্য বিশেষ প্রয়োজন হওয়া স্বত্ত্বেও বাজেটে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, আয় বাড়ানো এবং কল্যাণমূলক তেমন কোনো দিক নির্দেশনা নেই। প্রস্তাবিত বাজেট ধনী গরীবের বৈষম্য না কমিয়ে বরং বৃদ্ধি করবে। রাজধানীর পুরানা পল্টনের মনিসিংহ-ফরহাদ স্মৃতি..

বিস্তারিত

প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন হয়নি : স্কপ

একতা প্রতিবেদক : গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন না হওয়ায় হতাশা প্রকাশ এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষায় সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। প্রস্তাবিত বাজেটকে শ্রমিকবান্ধব করতে বাজেটে প্রয়োজনীয় সংশোধন করার দাবিতে ২২ জুন সকাল সাড়ে ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করেছে স্কপ। স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন এর সভাপতিত্বে এবং এএএম ফয়েজ হোসেন এর সঞ্চালনায় গত ১৫ জুন সন্ধ্যা ৬ টায়..

বিস্তারিত

কমরেড রেহানা মল্লিক স্মরণে শোকসভা

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির সাবেক নেতা, ঢাকা কমিটির সদস্য, মহিলা পরিষদ ও ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী কমরেড রেহানা মল্লিক গত ১৪ মে প্রয়াত হয়েছেন। তার স্মরণে গত ১৯ জুন শোকসভার আয়োজন করে সিপিবি সূত্রাপুর থানা কমিটি। শোকসভায় বক্তারা বলেন, কিশোরীকালের শুরুতেই তিনি ঊনসত্তরের গণ অভ্যূত্থানের আন্দোলনে জড়িয়ে যান। স্বাধীনতার পর ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হোন। তিনি ঢাকা মহানগরে মহিলা পরিষদ গড়ে তোলায় অন্যন্য ভূমিকা রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা সভাপতি বিকাশ সাহার..

বিস্তারিত

বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ভোগান্তিতে গ্রামের মানুষ

একতা প্রতিবেদক : গ্রামীণ এলাকায় লোডশেডিং সমস্যা প্রকট হয়েছে দ্বিগুণ। সম্প্রতি দেশের বিভিন্ন শহরে খুব একটা লোডশেডিং না হলেও গ্রামগুলোতে দৈনিক ৫ থেকে ৮ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না বলে গণমাধ্যমে খবর পাওয়া গেছে। তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও গ্রামীণ প্রতিষ্ঠানগুলো। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের বাসিন্দা রিংকু মিয়া বলেন, দিনের মধ্যে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গরমে লোডশেডিংয়ে দৈনন্দিন কাজও ঠিকভাবে করা যাচ্ছে না। বিশ্বকাপের ম্যাচ দেখারও সুযোগ পাচ্ছি না।..

বিস্তারিত

‘প্রস্তাবিত বাজেট শ্রমিক স্বার্থবিরোধী’

বরিশাল সংবাদদাতা : বরিশাল টিইউসির নেতারা বলেছেন, বিএনপি সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা করেছেন। এর মধ্যে ২৪৩ হাজার কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে, যা বৈদেশিক ঋণ দ্বারা পূরণ করা হবে। এই ঋণের টাকার সুদ সবটাই জনগণকে দিতে হবে। এককথায় বলা যায় এ বাজেট বিদেশ নির্ভর, লুটেরা ধনি বণিক শ্রেণির বাজেট। দারিদ্র্যে হার কমানো, কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিক কর্মচারীদের সামাজিক সুরক্ষা, রেশন দেয়ার কোন পরিকল্পনা এই বাজেটে নেই। এছাড়া আমাদের দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ..

বিস্তারিত

‘সরকার নির্ধারিত দাম পায় না কৃষক’

বগুড়া সংবাদদাতা : গত ৩ মে থেকে সারা দেশব্যাপী সরকারিভাবে শুরু হয়েছে ধান, চাল সংগ্রহ অভিযান। সরকার আপদকালিন খাদ্য মজুত গড়ে তোলা এবং কৃষককে ধান চাষে উব্ধৃতকরণ, ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে খাদ্য বিভাগের মাধ্যমে এই অভিযান পরিচালনা করে থাকে। এবার মণ প্রতি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৪০ টাকা। কিন্তু বগুড়ার কৃষকরা ধানের এই দাম পায় কি-না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এলএসডি গুদাম কেন্দ্রিক একটি সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী, ফরিয়া, মজুতদার ও খাদ্য ব্যাবসায়ীরা কুষকের কষ্টার্জিত..

বিস্তারিত
প্রথম পাতা
প্রাথমিকে পরীক্ষার ফি বাতিল এবং সঙ্গীত-চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানে বর্ষা উৎসব
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
বিশ্বকাপে ফিফাকে ভক্তদের দুয়ো
বাজেটে বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু করার বরাদ্দ দিতে হবে
বাজেটের শ্রেণি চরিত্র
‘মিরাকল প্রতিমন্ত্রী’
ফুসফুসের জটিলতা নিয়ে চিকিৎসাধীন কমরেড সেলিম
‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’
হাম ও উপসর্গে প্রাণহানি থামছে না
আন্তর্জাতিক
ট্রাম্প যেভাবে নেতানিয়াহুর সবচেয়ে বড় স্বপ্ন নষ্ট করে দিলেন
রাজস্থানে চড়-থাপ্পড় খেলেন তেলাপোকার প্রধান
তালেবান সরকারের কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ
যুক্তরাজ্যে জিতলেন অ্যান্ডি বার্নহাম, বিপাকে স্টারমার
ট্রাম্প মরিয়া হয়ে চুক্তি করেছেন : খামেনি
৭ দিনের দুনিয়া
সম্পাদকীয়
অবিলম্বে এই অমানবিক কাজ বন্ধ হোক
বিশেষ রচনা
নতুন সরকারের নতুনত্ব কোথায়?
শিক্ষায় বরাদ্দ : গুণগত শিক্ষার জন্য যথেষ্ট নয়
কৃষির মৌলিক সংকট কতটুকু নিরসন হবে?
সংস্কৃতি খাত : রাষ্ট্রের দৃষ্টিদারিদ্র্যের প্রতিচ্ছবি
স্মরণ
লড়াকু নারী নেত্রী কমরেড ভানু দেবী
অভিমত
যে পথে আসবে মুক্তি
প্রকৃতি ও পরিবেশ
জলবায়ু তহবিলের অর্থ আসলে কোথায় যায়
পার্বত্য চট্টগ্রামের বিপন্ন পাহাড়, বন ও বন্যপ্রাণী
সংগঠন সংবাদ
বিপ্লবী কমরেড জ্যোতিষ বসু স্মরণে আলোচনা সভা
৭ দিনের সংবাদ...
দেশপ্রেমিক বাম-প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
শোক