শোক
সৈয়দ মেরাজুল হোসেন চৌধুরী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন চৌধুরী আর নেই।
গত ১৯ জুন দুপুর ২টার সময় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
কমরেড সৈয়দ মেরাজুল হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটি। বিজ্ঞপ্তি
..
বিস্তারিত
বিপ্লবী কমরেড জ্যোতিষ বসু স্মরণে আলোচনা সভা
ময়মনসিংহ সংবাদদাতা :
বিট্রিশবিরোধী আন্দোলনের নির্ভিক যোদ্ধা, ভাষা সংগ্রামী, পাকিস্তানের সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির প্রয়াত সম্পাদক, বিপ্লবী কমরেড জ্যোতিষ বসু’র ৪৬তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জুন সকালে ময়মনসিংহ নগরের কেওয়াটখালিস্থ শ্মশান ঘাটে নির্মিত স্মৃতিফলকে সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একই দিনে সন্ধ্যা ৬টায় মালগুদামস্থ সিপিবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত।..
বিস্তারিত