‘রানীমা’

Posted: 11 অক্টোবর, 2026

নাচোলের নিপীড়িত মানুষ তাকে ডাকত এখন দুনিয়া ডাকে, ‘রানীমা’ ইলামিত্র যে মাটিতে হেঁটেছেন সেই মাটিপথ মাড়িয়ে আমরাও হাঁটি, —ধুলামাটি—কাদামাটি— একান্ত বেগে—আবেগে—পা টিপে; সহজ নয় যেতে পারা তার গতির সমান— উচ্চতা পর্বত প্রমাণ! রানীমা! তোমার মধ্যেই খুঁজে পাই গায়ে গতরে বেড়ে উঠা দুঃসাহস উচ্চমান।