কমরেড ইলা মিত্র মেলা
১১, ১২ ও ১৩ অক্টোবর
Posted: 20 সেপ্টেম্বর, 2026
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :
কমরেড ইলামিত্র মেলা উদযাপন করার লক্ষে সভা গত ১৫ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ইলামিত্র সংগ্রহশালা ও লাইব্রেরিতে আলাউদ্দীন আহমেদ বটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ইসরাইল সেন্টু, সিপিবি জেলার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আলিমুল রেজা, নাটোর জেলা কমিটির সভাপতি নির্মল চৌধুরী, বিশ্বনাথ মাহাত, হৃদয় চন্দ্র মাহাত, মন্টু চন্দ্র মাহাত প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট ইলামিত্র মেলা উদযাপন কমিটি গঠন করা হয়। আহবায়ক আলাউদ্দিন আহমেদ বটু, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাষ্টার, সদস্য সচিব ইসরাইল সেন্টু, যুগ্ম সদস্য সচিব বিশ্বনাথ মাহাত, যুগ্ম সদস্য সচিব হৃদয় চন্দ্র মাহাত, যুগ্ম সদস্য সচিব মন্টু চন্দ্র মাহাত।
আগামী ১১, ১২ ও ১৩ অক্টোবর (রবি, সোম, মঙ্গলবার) তিন দিনব্যাপি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল শহরে কমরেড ইলা মিত্র মেলা অনুষ্ঠিত হবে। মেলায় গান, কবিতা আবৃতি, নৃত্য প্রতিদিন অনুষ্ঠিত হবে। মেলায় দেশবরণ্য রাজনৈতিক নেতা কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।