গ্রামীণ কর্মসূচি ও বরাদ্দের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি

Posted: 06 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : গ্রাম-শহরের দরিদ্র মানুষের জন্য রেশন, ষাটোর্ধ্ব মজুরদের বিনা জামানতে মাসিক দশ হাজার টাকা পেনশন, সারাবছর কাজ ও ন্যায্য মজুরি, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আধুনিকায়ন ও জনগণের বিনামূল্য্যে চিকিৎসাসেবা নিশ্চিত, সন্তানের পড়াশোনা ও চাকুরির নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। সারাদেশে অনুষ্ঠিত সভাগুলো থেকে এসব দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। ক্ষেতমজুরদের গ্রামে সারাবছর কাজ থাকে না। ফলে তাদেরকে কাজের আশায় অন্যত্র চলে যেতে হয়্। অনেক সময় তারা প্রতারণার শিকার হয়ে খালি হাতে বাড়ি ফেরেন। অনেক মজুর কাজ করতে গিয়ে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন। নেতৃবৃন্দ বলেন, যখন এসব মজুরের কাজ করার সামর্থ্য থাকে না তখন তাদের সন্তানের ওপর নির্ভরশীল হতে হয়। কিন্তু সন্তানদেরও পর্যান্ত আয় না থাকায় তাদের অনিশ্চিত জীবনযাপন করতে হয়। নেতৃবৃন্দ ষাটোর্ধ্ব মজুরদের মাসে দশ হাজার টাকা পেনশনের দাবি করেন। সিরাজগঞ্জ : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সিরাজগঞ্জ জেলা কমিটির বর্ধিত সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী কাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক, বিনয় মাঝি, সাজাব আলী, হাসান তৌহিদ খান, মশিউর রহমান, আব্দুর রহিম, হায়দার আলী, মো. হানিফ, অপু হাসান, সুজন ভৌমিক। সভায় বিভিন্ন উপজেলার বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া কামারখন্দ উপজেলার কয়েকটি গ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। সুসং দুর্গাপুর : গত ২৮ আগস্ট ক্ষেতমজুর সমিতি সুসং দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে গ্রাম কমিটির প্রতিনিধি সভা সভা অনুষ্ঠিত হয়। কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি আজিমউদ্দিন। সায়েদুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, আলকাছ উদ্দিন মীর, মোরশেদ আলম, নজরুল ইসলাম, শামছুল আলম খান এবং জেলা ক্ষেতমজুর সমিতির সাংগঠনিক সম্পাদক রূপন কুমার সরকার, নুরুল ইসলাম, রহম আলী, আব্দুর রব, রওশন আরা, চাঁন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ক্ষেতমজুরদের কাজ ও মজুরির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জমি ও বাসস্থানের অধিকার নিশ্চিত করতে হবে। এসব দাবি আদায়ে গ্রাম পর্যায় থেকে ক্ষেতমজুরদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। কর্মীসভায় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির প্রতিনিধিসহ ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পার্বতীপুর : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ক্ষেতমজুর সমিতির উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানান। পার্বতীপুর উপজেলার দূর্গাপুর বাজার, ভবানীপুর নুতন বাজার এবং ভবানীপুর রেল গুমটি ও পুরাতন বাজারে হাটসভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা কমিটির নেতা দিলীপ কুমার রায়, রুহুল আমিন, আবু সাইয়দ, মামুনুর রশীদ, মনজারুল ইসলাম বুলু। বোচাগঞ্জ : ২৮ আগস্ট দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মহাদেবপুর হাটে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজার রহমান, সাবেক সদস্য গোলাম কিবরিয়া, উপজেলার সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক স্বাধীন চন্দ্র রায় প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি আহুত ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৮ আগস্ট জেলা সদরের মজলিশপুর-মৈন্দ গ্রামে ও সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক পর্যায়ের কৃষি শ্রমজীবীরা উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন উদীচীর ফেরদৌস রহমান ও মোহন্ত কাবেরী, সরাইল সিপিবির সভাপতি দেবদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শরীফ আহমেদ প্রমুখ। গ্রামীণ কর্মসূচি ও বরাদ্দের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি ক্ষেতমজুর সমিতির গ্রাম শহরের দরিদ্র মানুষের জন্য রেশন, ষাটোর্ধ্ব মজুরদের বিনা জামানতে মাসিক দশ হাজার টাকা পেনশন, সারাবছর কাজ ও ন্যায্য মজুরি, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আধুনিকায়ন ও জনগণের বিনামূল্য্যে চিকিৎসাসেবা নিশ্চিত, সন্তানের পড়াশোনা ও চাকরির নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। সভাগুলো থেকে এসব দাবিতে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। কলমাকান্দা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা কমিটির উদ্যোগে সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি সুভাষ হাজং-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূপন কুমার সরকার, দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আজিমউদ্দিন, সবিতা হাজং, হারুন মিয়া, অলি মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মীর আলকাছ উদ্দিন, উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শরিয়তউল্লা। সভা পরিচালনা করেন ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন সাহা। সভায় নেতৃবৃন্দ অবিলম্বে রেশন, পেনশন, সারাবছর কাজের নিশ্চয়তা ও ন্যায্য মজুরির দাবি করেন। নেতৃবৃন্দ হাওরের ইজারা বাতিল করে সাধারণ মৎস্যজীবীদের বরাদ্দ দেওয়ার দাবি করে বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী “জাল যার জলা তাঁর” নীতির বাস্তবায়ন এখনো হয়নি। সভায় নেতৃবৃন্দ ইউনিয়ন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর আধুনিকায়ন ও সার্বক্ষণিক চিকিৎসার দাবি করা হয়। মানিকগঞ্জ : ক্ষেতমজুর সমিতি মানিকগঞ্জ জেলা কমিটির সভা সভাপতি আ. মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক উপস্থিত ছিলেন। সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাদল, রোকেয়া বেগম, বিজয় সাহা, কাজিম উদ্দিন, তোতা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভা থেকে নেতৃবৃন্দ আগামী ৪ ডিসেম্বর ঢাকার সমাবেশ সফল করতে সকল উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত করার তারিখ নির্ধারণ করেন।