কয়লা উত্তোলনের ঘোষণার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
Posted: 23 আগস্ট, 2026
একতা প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীসহ অপরাপর কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি ঘোষণার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
এক বিবৃতিতে সংগঠনটির নেতারাব বলেন, গত ১৭ আগস্ট রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ফুলবাড়ী খনিসহ অপরাপর কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রাণ-পরিবেশগত ঝুঁকি আমলে নিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। দাবি মানা না হলে ২০০৬ সালের ন্যায় দুর্বার গণআন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি জানানো হয়।
ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে সরকারের নয়া-উদারবাদী নীতির সমালোচনা করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।