অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
Posted: 16 আগস্ট, 2026
গাইবান্ধা সংবাদদাতা
অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে ও দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে বাইপাস নির্মাণ, রিকশা ভ্যান অটোরিকশা মিশুক থেকে বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা।
দলটির দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে গত ১২ আগস্ট এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য ময়নুল কবীর মন্ডল প্রমুখ। সঞ্চালনা করেন সিপিবি দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
বক্তারা বলেন, এবারের লোডশেডিং ভয়াবহ। এর মারাত্মক প্রভাব পড়ছে জনজীবনে। একদিকে যেমন বৃদ্ধ শিশুসহ সকলে গরমে অতিষ্ঠ অন্যদিকে শ্রমজীবী মানুষের রোজগারের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে লোডশেডিং বন্ধের দাবি জানান। বক্তারা দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে অবিলম্বে বাইপাস নির্মাণের দাবি করেন সেইসাথে রিকশা ভ্যান অটোরিকশা ও মিশুক গাড়ীতে চাঁদাবাজি বন্ধেরও দাবি জানান।