গংগাচড়ায় কৃষক সমিতির বিক্ষোভ
Posted: 16 আগস্ট, 2026
রংপুর সংবাদদাতা :
রংপুরের চৌধুরীহাট বাজারে বাংলাদেশ কৃষক সমিতি গংগাচড়া উপজেলা কমিটির উদ্যোগে গত ১৩ আগস্ট পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন এবং সভা সঞ্চালনা করেন কৃষক সমিতির গংগাচড়া উপজেলা কমিটির নেতা আবুল কালাম।
সভায় বক্তব্য রাখেন কৃষক সমিতি গংগাচড়া উপজেলা কমিটির নেতা ডা. বিপুল গোস্বামী, কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সহ-সভাপতি নৃপেন্দ্র নাথ রায় ও কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কাফি সরকার।
পথসভায় কৃষকনেতা কাফি সরকার বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের নির্বাচনী ইসতেহারে কোথাও বলেন নাই যে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রায়ত্ত্ব শিল্প -কলঅকারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দিবেন। কিন্তু আমরা দেখছি আজকে তারা আবার ৪৪ টি রাষ্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠানকে জমিসহ ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়ার পায়তারা করছে। তারা বাংলাদেশের লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম নিউমুরিং টার্মিনাল, যা বছরে ১ হাজার কোটি টাকা লাভ করে তাকেও তারা মার্কিন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দিতে চাইছে।
এর আগে, বিগত ইউনূস সরকার অতিগোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারী রাষ্ট্রে পরিণত করার বাণিজ্যচুক্তির নামে একটি গোলামী চুক্তি করেছে।
বক্তারা বলেন, কৃষক আজ দিশেহারা। তারা আলুর লাভজনক দাম পাননি,ধানের দাম পাননি অথচ কৃষি উপকরণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ সরকার এ ব্যাপারে নিশ্চুপ।