গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সেমিনার

Posted: 02 আগস্ট, 2026

একতা প্রতিবেদক : প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর মোর্চা- গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সেমিনার আয়োজন করেছে। গত ৩০ জুলাই বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক সংস্কৃতি’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে জোটটি। সেমিনারে পেপার উপস্থাপন করেন গণসংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতা জাকির হোসেন। সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন। এসময় আলোচনা করেন- কবি মোহন রায়হান, আকরাম খান, মাহমুদুল হাসান, ডা. হারুনুর রশীদ, কামরুজ্জামান ভূঁইয়া, খন্দকার শাহ আলম, বিমল কান্তি দাস, শামসুজ্জামান মিলন, মফিজুর রহমান লাল্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুষ্মিতা রায় সুপ্তি।