গাইবান্ধায় মিট দ্য কমরেডস্ এর দ্বিতীয় পর্যায় শুরু
Posted: 26 জুলাই, 2026
গাইবান্ধা সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিট দ্যা কমরেডস্ দ্বিতীয় পর্যায়ে গাইবান্ধায় শাখা সভা শুরু হয়েছে। গত ১১ জুলাই গাইবান্ধা শহর শাখা ও গত ১৬ জুলাই সদর উপজেলার কাবিলের বাজার শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
শহর শাখার সম্পাদক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে এবং কাবিলের বাজার শাখার সম্পাদক ফারুক মিয়ার সভাপতিত্বে সভাসমূহে উপস্থিত ছিলেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, ছাদেকুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে শাখার উদ্যোগে পথসভা আয়োজন ও সহযোগী সদস্য সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়।