যুব ইউনিয়ন ঢাকা উত্তরের সম্মেলন, সভাপতি ইরান
সা. সম্পাদক সোহেল
Posted: 26 জুলাই, 2026
একতা প্রতিবেদক :
বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ইরান মোল্লাকে সভাপতি ও সোহেল ফকিরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
যুব আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গত ১০ জুলাই রাজধানীর হাতিরঝিলস্থ পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা থানা সংসদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী পর্বের সূচনা হয়। সম্মেলনের উদ্বোধন করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা এবং যুব সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সজীব এবং আহ্বায়ক সোহেল ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব সাহা ও সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক।
সম্মেলনে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপ। বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ করতে যুব ইউনিয়ন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মেলনের পর কাউন্সিল অধিবেশনে যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হন ইরান মোল্লা এবং সাধারণ সম্পাদক সোহেল ফকির, সাংগঠনিক সম্পাদক অভী জ্যানেট।
২৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অনিন্দ্য দ্বীপ, জাহিদুল ইসলাম সজীব, আবুল হাসান ও মিনা চৌধুরী; সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু ও তাপস চন্দ্র শীল; সাংগঠনিক সম্পাদক অভী জ্যানেট; কোষাধ্যক্ষ সালমা আক্তার শিমু; দপ্তর সম্পাদক বিচিত্র বিশ্বাস; প্রচার ও প্রকাশনা সম্পাদক মিসবাহ জামিল; সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ তানিম; তথ্য ও গবেষণা সম্পাদক এ্যানি সেন; নারীবিষয়ক সম্পাদক ফারজানা স্নিগ্ধা; ক্রীড়া সম্পাদক তন্ময় সরকার; সাংস্কৃতিক সম্পাদক অমিত তরফদার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পঙ্কজ মণ্ডল, ইমরান চৌধুরী, অলিদ হাসান লাবু, শাওন বিশ্বাস, ফিলোমিনা কোড়াই অভি ও গিয়াস উদ্দিন। দুটি পদ শূন্য রাখা হয়েছে। পরবর্তীকালে কো-অপ্ট করা হবে।