‘প্রগতিশীল চিন্তা ও কাজকে এগিয়ে নিতে হবে’

Posted: 19 জুলাই, 2026

একতা প্রতিবেদক : আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সমমনা’র সাবেক উপদেষ্টা ন্যাপ নেতা বর্ষিয়ান আইনজীবী নূরুল কবির আহমেদ, সমমনা’র সাবেক দপ্তর সম্পাদক রেখা গুণ, সমমনা’র সদস্য আব্দুস সালাম বাবুল’কে নিয়ে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমমনা’র সভাপতি সালাহউদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা। গত ১১ জুলাই বিকাল ৫টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণীয় গুণীজনদের প্রগতিশীল চিন্তা ও কাজকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতা মুক্ত ও শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন সমমনা’র উপদেষ্টা দেলোয়ার হোসেন চুন্নু, ঘেলাঘরের উপদেষ্টা রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা ন্যাপের সভাপতি আ. ওহাব, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, সমমনা’র উপদেষ্টা ন্যাপ নেতা আওলাদ হোসেন, নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী রীনা আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সমমনা’র উপদেষ্টা দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক দিপু, সমমনা’র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, শ্যামল পাল, মানস দাস, কামরুল হাসান, বিজয় কর্মকার।