মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পথসভা
Posted: 19 জুলাই, 2026
বগুড়া সংবাদদাতা :
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবির পথ সভা করেছে সিপিবি। বগুড়ায় শেরপুরে সিপিবির উদ্যোগে কবি আব্দুস সামাদের সভাপতিত্বে গত ১১ জুলাই বিকেল ৩ ঘটিকায় কুসুম্বী ইউনিয়নের কেল্লা পোষি চৌরাস্তায় এবং বাগড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ফরিদ, উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সদস্য শাজাহান আলী সাজা প্রমুখ।