পিরোজপুর সদরে ক্ষেতমজুর সমিতি সভা
Posted: 05 জুলাই, 2026
ক্ষেতমজুর সমিতি পিরোজপুর সদর উপজেলা কমিটির সভা ২৬জুন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা কমিটির সভাপতি ডা. তপন বসু, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক অনিল অধিকারী, সদর উপজেলা কমিটির নেতা চান মিয়া, শাকিল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বাজেটে ক্ষেতমজুর সহ গ্রামীণ মজুরের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবিতে মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি