মাগুরায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মানববন্ধন
Posted: 05 জুলাই, 2026
মার্কিনের সাথে দেশের জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি এবং দেশে দেশে যুদ্ধ ও সাদ্রজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাগুরার চৌরঙ্গীতে।
গত ২৯ জুন সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ জাসদ, বাসদের মাগুরা জেলা কমিটির নেতা ও কর্মীরা, উদীচী শিল্পীগোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাসদ নেতা এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ নেত্রী শম্পা বসু, সিপিবি নেতা মশিউর রহমান ও এটিএম আনিসুর রহমান।
সমাবেশ শেষে একটি র্যালি সমাবেশস্থল থেকে চলন্তিকা মোড় হয়ে ঘুরে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি