ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা কমিটির সভা

Posted: 05 জুলাই, 2026

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা কমিটির সভায় পল্লী রেশনিং চালু, কাজ, খাদ্য, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ বাজেটে না দেওয়ায় আগামী দিনে ক্ষেত মজুরদের আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৬ জুন অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সভাপতি ময়নুল কবীর মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির নেতা আমিনুল ইসলাম পিপুল, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সাইদুর রহমান, পলাশ বাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাদুল্লাপুর উপজেলা কমিটির সভাপতি গোবিন্দ সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি কাজী মাহবুব, ফুলবাড়ী সাঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ উপজেলার কয়বার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন উপজেলায় বাজেটে ক্ষেতমজুর সহ গ্রামীণ মজুরের জন্য বরাদ্দের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি