চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া চলবে না

Posted: 05 জুলাই, 2026

বরিশাল সংবাদদাতা : বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে গত ৩ জুলাই ট্রেড ইউনিয়ন সংঘের বরিশাল জেলার নেতা শেখ আবুল হাশেমের সভাপতিতে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পষিদের বরিশাল জেলার সমন্বায়ক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. এ.কে আজাদ, জাতীয় শ্রমিক জোট বরিশাল জেলার নেতা মুসলিম সিকদার, জে.কে মুকুল, সেকান্দার সিকদার, একেএম সোয়েব হোসেন, রনি তালুকদার, রুস্তম আলী হাওলাদার, মোঃ নাসির সরদার প্রমূখ্য নেত্রীবৃন্দ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার সেন। নেতৃবৃন্দ বলেন, বরিশাল অঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা থেকে কুয়াকাটা ৬ লেনের রাস্তা নির্মাণ এবং ভোলা বরিশাল সেতু ও মীরগঞ্জ মুলাদী সেতু নির্মাণ, বরিশালের বেকার সমস্যা সমাধানে কলকারখানা গড়ে তুলে বেকার সমস্যা সমাধানে পর্যাপ্ত ব্যয় বরাদ্দ বাজেটের নির্ধারণ করা উচিত।