ক্ষেতমজুর সমিতির রঘুনাথপুর ইউনিয়ন কমিটি গঠন

Posted: 28 জুন, 2026

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্থানীয় চরপাড়া বাজারে গত ১৫ মে বিকেলে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ক্ষেতমজুর নেতা আবু তোয়াব অপু, কৃষক সমিতির জেলা সংগঠক তোফাজ্জেল হোসেন লস্কর, ক্ষেতমজুর নেতা আবু বকর সিদ্দিক, শাকিল আহমেদ প্রমুখ। এসময় সর্ব্বসম্মতিক্রমে রঘুনাথপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক রেজাউল করিমকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। অনুষ্ঠিত সভায় ক্ষেতমজুর নেতৃবৃন্দ, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বেঁচে থাকার জন্য সারা বছর কাজ, ন্যায্য মজুরি, ইজারা বাতিল করে বাঁওড়-বিল-খাস জলাশয়ে জেলে-মজুর-ভূমিহীনদের সামাজিক মালিকানা, পেনশন, রেশন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি