শক্তিশালী ও ঐক্যবদ্ধ পার্টি গড়ে তোলার আহ্বান

Posted: 28 জুন, 2026

একতা প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লহ্ আল ক্বাফী রতন বলেছেন, বাংলাদেশে বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারলে মানুষের মুক্তি হবে না। এজন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ পার্টি গড়ে তুলতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা কমিটির ‘মিট দ্যা কমরেডস’ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। কদমতলী থানার সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম মামুনের সভাপতিত্বে এবং এ কে এম বদিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হাসিনুর রহমান রুশো; বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কদমতলী থানা কমিটির সদস্য রুমি রহমান, মাহবুবুর রহমান শিপন, কদমতলী থানা কমিটির সদস্য সাইদুর রহমান চৌধুরী অপু, ৫২-৫৩ নং ওয়ার্ড শাখার সদস্য কামরুল হাসান, সোহাগ চন্দ্র ৬১ নং ওয়ার্ড শাখার সদস্য শাহীন প্রমুখ। প্রধান অতিথি ক্বাফী রতন বলেন, পার্টিকে শক্তিশালী করতে পার্টিতে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ইতিমধ্যে শৃঙ্খলা ভঙ্গের জন্য কয়েকজনকে শাস্তি প্রদান করা হয়েছে। ঈশ্বরদী, পাবনা : পাবনার ঈশ্বরদীতে ১৯ জুন বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পাটির্র (সিপিবি) কার্যালয়ে গোলজার হোসেনের সভাপত্বিতে এবং সোহাগ হোসেনের সঞ্চালনায় ‘মিট দ্য কমরেডস’ সভায় অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা এ্যাডভোকেট মহাসিন রেজা, পাবনা জেলা কমিটির সভাপতি ডা. অলোক মজুমদার, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা সাংবাদিক আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা শাহা আলম, জাহিদুল ইসলাম রিপন, আলাউদ্দিন, হিরক প্রমুখ। পরে ২০ জুন সকালে চাটমোহরে আব্দুল কাদেরের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা অ্যাডভোকেট মহাসিন রেজা, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা সাংবাদিক আহসান হাবিব, পরিবেশ আন্দোলনের নেতা এসএম মিজানুর রহমান, অধ্যাপিকা মহাশ্বেতা ঘোষ, হাবিবুর রহমান প্রমুখ। নারায়ণগঞ্জ : সিপিবির ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সোনারগাঁও মিলে ১০টি শাখার পার্টি সদস্যদের সাধারণ সভা গত ২৬ জুন জেলা কার্যালয়ে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ। সঞ্চালনায় ছিলেন বিমল কান্তি দাস। আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী চক্রবর্তী, মন্টু ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, দুলাল সাহা ও শ ম কামাল হোসেন। আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী, শাহানরা বেগম, শিশির চক্রবর্তী, জাকির হোসেন, জিয়া হায়দার ডিপটি, তপন কুমার রায়, ফারুক মহসিন, ফুয়াদ মহসিন, নাসির উদ্দিন, বিজয় কর্মকার প্রমুখ। সাধারণ সভায় আলোচকগণ বলেন, গত পার্টি কংগ্রেসে দলের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানের বেশ কিছু পরিবর্তন হয়েছে। দেশের রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। আন্তর্জাতিক রাজনীতিতেও পরিবর্তন এসেছে। ফলে পরিবর্তিত বাস্তবতায় দলের রাজনৈতিক লাইন ও কর্মসূচি ঠিক করতে হচ্ছে। সকল বিষয়েই পার্টির উপর থেকে শাখা পর্যন্ত সকল পার্টি সদস্যদের মতামত নিয়েই আমরা বাস্তব প্রোগ্রামের কর্মসূচি ঠিক করতে চাই। এই কারণেই একেবারে শাখা পর্যায় পর্যন্ত মতামত নেবার জন্যেই এই ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচি কেন্দ্রীয় কমিটি থেকে ঠিক করা হয়েছে। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারা দেশে ‘মিট দ্য কমরেডস’ প্রোগ্রাম বাস্তবায়নে সরাইল উপজেলায় গত ২০ জুন এই সাধারণ সভা অনুষ্ঠিত হল। সরাইল আশুগঞ্জ ও নাছিরনগরের কমরেডদের নিয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন। দেবদাস সিংহ রায়ের সভাপতিতে মোজাম্মেল পাঠান ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিপিবি জেলা সভাপতি সাজিদুল ইসলাম, সরাইল সিপিবির সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান, সদস্য শফিকুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, হাকিম মোল্লা, নাসিরনগর শাখার নেতা মহেন্দ্রচন্দ্র দাস, সম্পাদক তবারক আলি, প্রদীপ কুমার, আশুগঞ্জ শাখার আমজাদ হোসেন শাহিন প্রমুখ।