বিপ্লবী কমরেড জ্যোতিষ বসু স্মরণে আলোচনা সভা

Posted: 21 জুন, 2026

ময়মনসিংহ সংবাদদাতা : বিট্রিশবিরোধী আন্দোলনের নির্ভিক যোদ্ধা, ভাষা সংগ্রামী, পাকিস্তানের সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির প্রয়াত সম্পাদক, বিপ্লবী কমরেড জ্যোতিষ বসু’র ৪৬তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন সকালে ময়মনসিংহ নগরের কেওয়াটখালিস্থ শ্মশান ঘাটে নির্মিত স্মৃতিফলকে সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একই দিনে সন্ধ্যা ৬টায় মালগুদামস্থ সিপিবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদা বেগম সাজু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত সরকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য লীলা রায়, জেলা কমিটির নেতা রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য, জেলা কমিটির নেতা দিলীপ দাস ও অষ্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত ছিলেন কমরেড জ্যোতিষ বসু’র ছোট কন্যা পূরবী পারমিতা বসু। সভাটি সঞ্চালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।