কমরেড রেহানা মল্লিক

Posted: 17 মে, 2026

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ও সুত্রাপুর থানা কমিটির সাবেক সদস্য, মহিলা পরিষদ ও ছাত্র ইউনিয়নের সাবেক সংগঠক কমরেড রেহানা মল্লিক গত ১৪ মে প্রয়াত হয়েছে। কমরেড রেহানা মল্লিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সিপিবি সূত্রাপুর থানা কমিটি, উদীচী গেন্ডারিয়া শাখা সংসদ ও গেন্ডারিয়া থানা শাখা। কমরেড রেহানা মল্লিকের মরদেহে পার্টির লাল পতাকা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর, কৃষক নেতা জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখার সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক তনিমা নাহার সোমা, যুব ইউনিয়ন সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক দীপায়ন হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি