শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে আন্দোলন গড়ে তুলতে হবে

Posted: 03 মে, 2026

একতা প্রতিবেদক : প্রাকৃতিক প্রতিকূলতা অতিক্রমকরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে গত ২৬ এপ্রিল বিকালে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে উদযাপিত হয়েছে। সাংস্কৃতিক ইউনিয়নের সমবেত জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের পরিবেশনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল দলীয় পতাকা এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সংগঠন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের উদ্বোধন শুরু হয়। সমাবেশে বক্তারা, দেশে চলমান মব সন্ত্রাস নিয়ন্ত্রণ, কোচিং ব্যবসা নির্মূল, শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক ও সন্ত্রাসবাদী রাজনীতি বন্ধ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে আন্দোলন গড়ে তুলতে দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। সমাবেশ থেকে, দাসত্ত্বের মার্কিন সাম্রাজ্যবাদী বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানানো হয়। এড়াছা ছাত্র ইউনিয়নের লড়াই সংগ্রামের ৭৪ বছরের আলোকচিত্র সমাবেশ স্থলে প্রদর্শনী করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে।