কমরেড শেখ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
Posted: 19 এপ্রিল, 2026
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান এর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় গত ১৭ এপ্রিল সকাল ৯টায় দৌলতপুর পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও সন্ধ্যা ৭টায় জেলা কার্যালয় স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, মহানগর সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা কিংসুক রায়, সাংস্কৃতি কর্মী অশোক মন্ডল।
আরো উপস্থিত ছিলেন পার্টি নেতা পূর্ণেন্দু দে বুবাই, জেবুন্নেছা ইসলাম, ছাত্রনেতা সজিব নগর, তিতাস চট্টোপাধ্যায়। বক্তারা বলেন কমরেড শেখ মনিরুজ্জামান আজীবন শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রাম করে গেছেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি দিয়েই তার রাজনীতি শুরু হয়। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে শ্রমিক আন্দোলনে যুক্ত হন। তৎকালীন রাষ্ট্রায়ত্ত আনছার ফ্লাওয়ার মিলের নির্বাচিত সভাপতি ছিলেন। খুলনা জেলা জুটপ্রেস ও বেলিং মজদুর ইউনিয়নে দুই বার সভাপতি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র খুলনা জেলা কমিটির সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি