আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি জামায়াত চুপ কেন, প্রশ্ন সিপিবির
Posted: 19 এপ্রিল, 2026
খুলনা সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর বিভিন্ন শাখার সভায় বক্তার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তার অন্তিম মুহূর্তে মাত্র তিন দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি করেছে। উল্লেখ, এ বিষয়ে চুক্তিকালীন বাণিজ্য উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে থাকা সঙ্গত। কিন্তু বিস্ময়কর ব্যাপার এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটিয়ে নেতৃত্ব দেন নিরাপত্তা উপদেষ্টা। অজ্ঞাতকারণে তিনিই বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। যা দেশবাসীকে বিস্মিত ও হতবাক করেছে। উল্লেখ্য, এ ব্যাপারে বিএনপি, জামায়াত বা এনসিপির কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তারা আমেরিকার সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে চুপ থাকায় জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। আরও বিস্ময়কর ব্যাপার, এই উপদেষ্টা সম্পর্কে তখন বিএনপি বিষোদ্গারণ করেছিলো, কিন্তু আশ্চর্যজনকভাবে তাকেই পররাষ্ট্র মন্ত্রী পদে পদায়ন করা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে দেশ বিরোধী এহেন বাণিজ্য চুক্তি বাতিলের জোর দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে গত ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গোলামী বাণিজ্য চুক্তিসহ সব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ করেন মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, পলাশ দাশ, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুকুল, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা নীরজ রায়, শরীফুল ইসলাম সেলিম, অশোক মণ্ডল, শ্রমিকনেতা এস এম চন্দন, ছাত্র নেতা তনুশ্রী তনু, নাহিদ হাসান, কাফী আনান, শেখ রেজওয়ানুল হক তাজ, ফয়জুর রহমান শ্রাবণ, রাকিবুল ইসলাম, ফারহান নাফিজ প্রান্ত, শান্ত ইসলাম প্রমুখ।
গত ১২ এপ্রিল সোনাডাঙ্গা থানা কমিটির সভা বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা পলাশ দাশ, মাহফুজুর রহমান মুকুল, অধ্যাপক সঞ্জয় সাহা, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ।
সভায় বর্তমান দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। এরপর পার্টি সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও, গত ১৩ এপ্রিল সিপিবি খুলনা মহানগরীর ১৭নং ওয়ার্ড কমিটির সভা বিকেল ৫টায় শাখা সদস্য অধ্যাপক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সন্ধ্যা ৭টায় ২৫নং ওয়ার্ড কমিটির সভা শাখা সম্পাদক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাদ্বয়ে পার্টির সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাদ্বয়ে উপস্থিত ছিলেন খুলনা জেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা মাহফুজুর রহমান মুকুল, শরিফুল ইসলাম সেলিম, তুষার বর্মণ, আনন্দ মোহন রায়, পঙ্কজ পাল প্রমুখ।